চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাখিতেই যাদবপুরের র‍্যাগিং বন্ধ করার পণ

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যু থেকে সকলে শিক্ষা নিয়েছেন। তাই রাখিপূর্ণিমার দিনই পণ করলেন, র‍্যাগিং সংস্কৃতি রুখতে হবে। এই উদ্যোগ নিলেন রেলপুকুর ইউনাইটেড ক্লাবের মহিলা সদস্যরা। ‘অ্যান্টি র‌্যাগিং’ রাখি পরিয়ে পড়ুয়াদের সচেতনতামূলক বার্তা দিতেই এই অভিনব প্রয়াস।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ২০ দিন পরও বসানো হয়নি সিসিটিভি ক্যামেরা। যদিও জানা যাচ্ছে, সিসিটিভি বসানোর জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য শিক্ষা দফতর। জানা গিয়েছে, বুধবার ওই ক্লাবের মহিলা সদস্যরা পড়ুয়াদের হাতে রাখি পরিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হন। মূলতঃ যাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর তীব্র বিরোধিতা করেছেন, তাঁদের হাতেই রাখি পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের সভাপতি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে কর্তৃপক্ষ, বলে সূত্রের খবর। ক্যাম্পাসের সিসিটিভি থেকে প্রযুক্তিগত ব্যবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন ইসরোর বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ