নওশাদ সিদ্দিকি-সহ ১৩ জনের ১৩ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজত

মঙ্গলবার নওশাদ-সহ বাকিদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) বিধায়ক নশাদ সিদ্দিকি (Nawshad Siddique)-সহ ১৩ জনকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। মঙ্গলবার নওশাদ-সহ বাকিদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

মঙ্গলবার আইএসএফ বিধায়কের আইনজীবী ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদন করেননি। বুধবার কলকাতা হাইকোর্টে নওশাদের জামিনের আবেদনের শুনানি রয়েছে। ১০ দিনের জেল হেফাজত শেষে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার আদালতে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি আশা করেছিলাম স্পিকার স্যার আমার হয়ে কোনো কথা বলবেন। তিনি কী বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন। আমি আইনের পথেই হাঁটবো। বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে।’ পাশাপাশি তিনি বলেন, ‘হয়তো ভাবছে পঞ্চায়েত ভোটে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফ মানুষের মনে ঢুকে গেছে বলে মন্তব্য করেন তিনি।’

উল্লেখ্য গত ২১ জানুয়ারি করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ কর্মী-সমর্থকরা। অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেই হিংসার আঁচ এসে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। রাস্তা অবরোধ করার পাশাপাশি পুলিশের উপরে চড়াও হওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আইএসএফ ও পুলিশের সংঘর্ষে আহত হন একাধিক পুলিশের কর্মী ও আইএসএফ কর্মী। সেই ঘটনায় নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফ নেতা কর্মী মিলিয়ে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। আগামী বুধবার কলকাতা হাইকোর্টে ভাঙড়ের বিধায়কের জামিন হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন নওশাদের অনুরাগী আইএসএফ কর্মী সমর্থকরা। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের