জানবাজার দশমহাবিদ্যা: মায়ের ১০টি অনবদ্য রূপ, এই কালীপুজো এখন ব্র্যান্ড ‘স্বর্ণ’

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই কালীপুজো ও দীপাবলি। দুর্গাপুজোর শেষ হয়ে যাওয়ার পরের দুঃখ কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দেয় কালীপুজো ও দীপাবলি উৎসব। আলোর উৎসবে ভেসে যায় সকলেই। এই দিনেই মা কালিকা ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন জায়গায় পূজিত হন। জানবাজার সম্মিলিত কালীপুজো শহর কলকাতার অন্যতম পুজো। একসময় সৌমেন মিত্রের কালীপুজো শহরের এক নম্বর পুজো ছিল। ধর্মতলা সংলগ্ন জানবাজারে কালীপুজো শুরু করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা স্বর্ণ কমল সাহা। ছোট গলিতে ছোট করে পুজো হলেও পরে সেই পুজো নিয়ে আসা হয় রাস্তার ওপরে। জাঁকজমক ভাবেই এই পুজো করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুজো এখন ব্র্যান্ড স্বর্ণ হিসেবে পরিচিত।

জানবাজারের এই কালীপুজো এখন সেরা আকর্ষণ। জানবাজার দশ মহাশক্তির আরাধনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবীর দশ রূপের পূজা করা হয় এখানে। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। শিয়ালদা ধর্মতলায় বহু মানুষ আসেন। একবার তাঁরা ঘুরে যান জানবাজার কালী পুজোতে। প্রতিবারের মতো এবারেও চমক রয়েছে জানবাজারের সম্মিলিত কালী পুজোতে। রাজস্থানের জয়পুরের একটি প্যালেসের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। এই মন্ডপের একদিকে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের একটি রেপ্লিকা।

শুক্রবার এই পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই পুজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে দুর্গাপুজোর আগে থেকেই। তবে যাদের যানবাহন চলাচল করতে কোন সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পুজো দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন স্বর্ণ কমল সাহা। তাই এই পুজোর নামই হয়েছে স্বর্ণের পুজো।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য