আচার্য ভবনের সামনে সন্ধ্যা পেরোতেই ধৈর্য্য ভাঙল চাকরিহারাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিহারাদের তৃতীয় কাউন্সিলিং ডাকা প্রার্থীদের নাকি বৈধ বলে ঘোষণা করতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় এই বার্তা বাইরে পৌঁছতেই তুমুল হৈ-হট্টগোল শুরু হয় এসএসসির আচার্য ভবনের সামনে।

দুপুর থেকেই হাজার হাজার চাকরিহারারা জড়ো হন সল্টলেকের এসএসসি ভবনের সামনে। সময় যত এগিয়েছে, চাকরিহারাদের উপস্থিতির সংখ্যা তত বেড়েছে। সকাল থেকেই এসএসসি ভবনকে ঘিরে দুর্গ তৈরি করে বিধাননগর কমিশনারেট। কিন্তু সন্ধ্যেয় চাকরহারারা ধৈর্যহারা হয়ে উঠলেন।

কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এদিকে চাকরিহারারা দাবি তোলেন, থার্ড কাউন্সিলিং পর্যন্ত কেন বৈধ বলে সিদ্ধান্ত নিচ্ছে এসএসসি। বৈধ আর অবৈধ ভাগ করতে গিয়ে এসএসসি কর্তৃপক্ষ যে পথ অবলম্বন করছে তা মানবে না বলে চাকরিহারারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পুলিশের সামনে কেউ হাততালি দিয়ে, কেউ ক্ষোভ উগড়ে দিয়ে কেউ বা স্লোগানের মাধ্যেমে হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ করতে শুরু করেন। তুমুল ধাক্কাধাক্কি শুরু হলে পাল্টা পুলিশ ও র‍্যাফ বাহিনী প্লাটা ধাক্কা দিতে শুরু করে। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করে চাকরিহারারা। অপরদিকে, ডিরোজিও ভবনের সামনে অশিক্ষককর্মীরা  আন্দোলন শুরু করেন।করুণাময়ীতে যান চলাচাল বন্ধ হয়ে যায়। শুরু হয় তুমুল বিক্ষোভ। এমন পরিস্থিতিতে এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে পড়েন চাকরিহারারা।

তাঁদের স্পষ্ট দাবি, চাকরি ফিরে না পেয়ে কেউ বাড়ি ফিরবেন না তাঁরা। নতুন করে যাতে উত্তেজনা শুরু হলে পরিস্থিতি যাতে সামলানো যায় তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসা হয়। চাকরিহারারা স্পষ্ট জানিয়ে দেন, ওএমআর শিট না পেলে তাঁরা আন্দোলন প্রত্যাহার করবে না। এদিকে এই আন্দোলনের দরুণ  সল্টলেকের বিস্তির্ণ এলাকায় যান চলাচাল ব্যহত হয়। নির্দিষ্ট সময়সীমা পেড়িয়ে সন্ধ্যা সাতটা বেজে গেলেও যোগ্যদের তালিকা প্রকাশ হয় না এসএসসি ওয়েবসাইটে। চাকরিহারাদের স্পষ্ট দাবি, ললিপপ নিয়ে তাঁরা বাড়ি ফিরবে না। এই আন্দোলন চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত