খাস কলকাতায় ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে যোধপুর পার্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে অগ্নিদগ্ধ হয়ে  গুরুত্বর জখম হন  এক কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন  পৌনে ১২ টা নাগাদ ঘটে দুর্ঘটনা।  আচমকাই বিকট শব্দ পান ক্যাফের আশেপাশে থাকা বাসিন্দারা। এরপরেই তারা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে আগুন।  প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।  আগুন খানিকটা নিয়ন্ত্রনে আসার পরেই কর্মীরা ক্যাফের মধ্যে ঢোকেন। আর তখনই তারা দেখতে পান ক্যাফের এক কর্মী অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। আহত কর্মীর নাম চন্দ্রকুমার গুরুং।

জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ক্যাফের কাচের দরজা চুরমার হয়ে  যায়। শুধু তাই নয় স্তার উল্টো ফুটে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাহার।   তবে কী করে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এদিনের এই বিস্ফোরণ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘রাতে কোনও ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করেছিল। তারপর এদিন সকালে ক্যাফে খুলতেই ভয়াবহ বিস্ফোরণ হয়।‘ স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের