মধুর প্রতিশোধ রাজ্যপালের, ফেরত পাঠালেন রাজীবের যোগদানপত্র

রাজ্যে এমন ঘটনা বেনজির বলেই মনে করছেন প্রবীণ আমলারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাকতালীয় হতে পারে। আবার নাও হতে পারে। বুধবার বিকেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তুলোধনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এমনকী দায়িত্ব পালন করতে না পারলে সরে দাঁড়ানোর কথাও বলেছিলেন। আর ওই তিরস্কারের পরেই গ্রাম বাংলার ভোট নিয়ে ফের কদর্য রাজনীতি শুরু করে দিলেন বিজেপির দয়ায় রাজভবনে আসীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার যোগদানপত্র (জয়েনিং লেটার) গ্রহণ না করে নবান্নে ফেরত পাঠালেন। রাজ্যে এমন ঘটনা বেনজির বলেই মনে করছেন প্রবীণ আমলারা।তাঁদের মতে, রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে যাননি রাজ্য নির্বাচন কমিশনার। সেই অপমান ভোলেননি বিজেপি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস। তারই মধুর প্রতিশোধ নিলেন।

মোদি সরকারের বিশেষ দূত রাজ্যপালের এমন পদক্ষেপ জানাজানি হতেই নানা জল্পনা শুরু হয়েছে। রাজ্য-রাজনীতিতে ইদানিং হাত ধরাধরি আর গলাগলি করে চলা সিপিএম-বিজেপি এবং কংগ্রেস শিবির থেকে সুকৌশলে প্রচার শুরু হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে রাজীব সিনহাকে সরিয়ে দেওয়ার রাস্তায় হাঁটতে চলেছেন সি ভি আনন্দ বোস। তৃণমূল কংগ্রে্সের কট্টর বিরোধী কোনও প্রাক্তন আমলাকে রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসানো হবে। তবে সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, রাজীব সিনহাকে এভাবে সরানোর ক্ষমতা-এক্তিয়ার কোনওটাই নেই রাজ্যপালের। কেননা, তিনিই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীবের নামে অনুমোদন দিয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, দিল্লির রাজনৈতিক প্রভুদের ইশারায় পঞ্চায়েত ভোট নিয়ে জলঘোলা করতে আসরে নেমেছেন বিজেপি শীর্ষ নেতাদের মানসপুত্র হিসেবে পরিচিত রাজ্যপাল। গত কয়েকদিন ধরে বিজেপি-সিপিএম এবং কংগ্রেস নেতাদের সঙ্গে যেভাবে সরাসরি যোগাযোগ করে রাজ্য সরকারের বিরোধিতা চালিয়ে যাচ্ছেন তা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধরমবীর সিংহের কার্যকলাপকেও হার মানিয়েছে। রাজ্যপাল  রাজীবের যোগদানপত্র ফেরত পাঠানোয় নবান্ন পরবর্তী কী পদক্ষেপ নেয়, তাই দেখার।  

কোহলির জায়গায় খেলবেন ইশান? অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিরুদ্ধে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন