চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আন্দোলনের নতুন পথ বেছে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে জিবি বৈঠক সারেন আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। রাত ১০টার পর শুরু হয় জুনিয়র ডাক্তারদের প্যান জিবি বৈঠক। রাতভর বৈঠক চলার পর শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বৈঠকস্থল ছাড়লেন জুনিয়র ডাক্তারেরা। ১০ ঘন্টার সেই দীর্ঘ বৈঠকেই আন্দোলনের ধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। যদিও সেই বৈঠকের কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা এখনও ঘোষণা করেননি তাঁরা। তবে শোনা যাচ্ছে, এবার কর্মবিরতি(Strike Withdrawn) তুলে নিয়ে আমরণ অনশনের(Hunger Strike Until Death) পথে হাঁটা দিতে চাইছেন তাঁরা। সেই সঙ্গে দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।  

আরও পড়ুন, নিজের বাড়িতেই হামলার শিকার অর্জুন, আহত বোমার স্প্লিন্টারে

বৃহস্পতিবার রাত ৮ টায় বৈঠকে বসেন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ১০ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সূত্রের খবর, সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখেন। নিজেদের মতামত পেশ করেন। সকাল ৬টায় শেষ হয় সেই বৈঠক। দীর্ঘ এই বৈঠকে আন্দোলনের ধরন বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সমস্ত দিক, মূলত রোগীদের কথা মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে আগামী সোমবার থেকে চলবে আমরণ অনশন। অর্থাৎ কাজে যোগ দিলেও আন্দোলন জারি থাকবে। বিচার না মেলা পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরবেন না জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, আর জি কর মামলায় দীর্ঘসূত্রিতা, সাগর দত্ত মেডিকেল রোগী মৃত্যুতে চিকিৎসকদের হেনস্তার অভিযোগ-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে দ্বিতীয় দফার কর্মবিরতিতে শামিল হন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে প্রবল সমস্যায় পড়ে আমজনতা।

আরও পড়ুন, নির্যাতিতার পরিচয় প্রকাশ, ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত, ডাক লালবাজারে

সিনিয়র ডাক্তারদের একাংশ চান, প্রতিবাদ-আন্দোলন হোক। তবে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন জুনিয়ররা। কেননা ইতিমধ্যেই এই কর্মবিরতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা(PIL) দায়ের হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় মামলাকারী দ্রুত শুনানি চাইলেও এদিন সেই আর্জি মঞ্জুর করেনি কলকাতা হাইকোর্ট। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে। অর্থাৎ, দুর্গাপুজোর পর হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তবুও সেই মামলার জেরে জুনিয়র চিকিৎসকদের সমস্যায় পড়তে হত্বে পারে বলে এখন সিনিয়ররা পরামর্শ দিচ্ছেন কর্মবিরতি থেকে সরে আসার।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ