টেটের প্রশ্নপত্রে ভুল ছিল কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষকে নিয়োগের পরীক্ষা টেট-এর প্রশ্নপত্রে কোনও ভুল ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। বুধবার পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

২০১৭-এর টেট-এর প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্ন ভুল ছিল বলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে পরীক্ষার্থীরা। পরিক্ষার্থীরা আদালতকে জানান, প্রশ্নপত্রে ২১টি প্রশ্ন ভুল রয়েছে। প্রশ্ন ভুল থাকলে সেই ২১টি প্রশ্নের প্রাপ্ত নম্বর সকলকে দিতে হবে। পরীক্ষার্থীদের এই আবেদনের ভিত্তিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, টেটের প্রশ্নপত্রে ভুল আছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। বিশেষজ্ঞ কমিটি তৈরি করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্যের গঠন করা এই কমিটিই সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। এক মাসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে এই মামলায় শুনানি চলাকালীন অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। বিচারপতি মান্থার মতে, প্রশ্নপত্রে এত ভুল থাকে কী করে। পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক উত্তর দেবে। আদালতের সেই পর্যবেক্ষণের পর এদিন এই মামলায় সুস্পষ্ট নির্দেশ দিলেন বিচারপতি।

এর আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসির পুরো নিয়োগপ্রক্রিয়াটি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের সেই ঐতিহাসিক নির্দেশের পর এবার টেটের প্রশ্নপত্রে ভুল ছিল কিনা তা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিল হাইকোর্ট।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক