ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে কালীঘাট তৃণমূল বিপাকে পড়েছে। ঘাসফুল শিবিরের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডিও। এবার সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থীরা। জরুরি ভিত্তিতে মামলার আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী সোমবার হতে পারে এই মামলার শুনানি। বিধাননগর সাইবার ক্রাইম থানার পদক্ষেপের পর এবার ইডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে কালীঘাট তৃণমূল। আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসেবে ইডি সম্প্রতি দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আজ, শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জরুরি ভিত্তিতে মামলার আবেদন জানানো হয় মমতাপন্থী তৃণমূলের তরফে।

কালীঘাট তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতকে জানান, একই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে রাজ্য পুলিশের ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ইতিমধ্যেই অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। কিন্তু তার মধ্যেই ইডি একই অ্যাকাউন্ট ফ্রিজ করায় নতুন করে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। বিচারপতি কৃষ্ণা রাও জানান, আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে বিধাননগর পুলিশ তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ কালীঘাট তৃণমূলকে সাময়িক স্বস্তি দেয়। আদালত একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করে নির্দেশ দেয়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে ওই অফিসারের অনুমোদন বাধ্যতামূলক। পাশাপাশি, অনুমোদিত স্বাক্ষরকারীদের মধ্যে যে কোনও দু’জনের স্বাক্ষর করা চেকে স্পেশ্যাল অফিসারের পাল্টা স্বাক্ষর থাকলেই কেবল ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে। 

আরও পড়ুন: কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

এদিকে একই মামলার তদন্তে ইডিও সক্রিয় ভূমিকা নিয়েছে। গত মঙ্গলবার কলকাতা ও শহরতলির পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক বিবৃতিতে ইডি জানায়, একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকা রয়েছে। অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর ১৭(১-এ) ধারার আওতায় ওই অ্যাকাউন্টগুলির লেনদেন স্থগিত করা হয়েছে। ইডির এই পদক্ষেপের বিরুদ্ধেই এবার আদালতের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল। সোমবারের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে। অন্যদিকে, তদন্তের স্বার্থে তৃণমূলের আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার জন্য বিভিন্ন ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। সুত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে মোট ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দলটির উপর প্রশাসনিক ও আইনি চাপ আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান