দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: আর জি কর আন্দোলন নিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বেতন প্রসঙ্গে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন। সেই কাঞ্চন মল্লিককে নিয়ে চলতি বছরের লোকসভা নির্বাচনে প্রচারের কাজে বার হতেই চাননি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের(Sreerampur Constituency) তৃণমূল সাংসদ(TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। কিন্তু এদিন অর্থাৎ রবিবার সেই কল্যাণবাবুই বিতর্কে জড়ালেন জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) নিশানা বানিয়ে। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রতিবাদে সামিল হয়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিলেন। সেই কর্মবিরতির পরেও তাঁরা কীভাবে বেতন(Take Salary even after Strike) নিলেন এদিন সেই প্রসঙ্গই তুলেছেন কল্যাণ।

আরও পড়ুন, রাজ্যের ICSE, CBSE স্কুলগুলিতে বাংলা পড়ানোর ওপর জোর দেবে নবান্ন

এদিন হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কল্যাণ। সেখান থেকেই তিনি জুনিয়র ডাক্তারদের নিশানা বানিয়ে বলেন, ‘ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন, ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন, এটা তো জালিয়াতি! বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। এ আবার কী ধরনের কর্মবিরতি! কাজও করব না, আবার স্টাইপেন্ডও নেব, এটা ফ্রড। মানুষ জানুক একথা। আপনারা অনেকে ক্রাইম সিনের ব্যাপারে অনেক কথা বলছেন। আপনারা জানেন তো আপনারা সিবিআইকে গিয়ে বলবেন। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি একপেশে তদন্ত করছে! কারা সেমিনার হলের নিয়ন্ত্রণ নিয়েছিল তার উত্তর চাই। সিবিআই অন্তত উত্তরটা খুঁজে বের করুক। আমরা দলের প্রতি কমিটেড। আপনারা মানুষের প্রতি কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছে আপনারা রাখলেন কোথায়?’

আরও পড়ুন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই নার্সকে ধর্ষণ করে গা ঢাকা হোমিওপ্যাথি চিকিৎসকের

ঘটনা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশই কাজে যোগ দিয়েছেন। আবার গতকাল থেকে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ধর্মতলায় অনশনে বসেছেন। আবার যারা কাজে যোগ দিয়েছেন তাঁদেরও কাজে যোগ দেওয়ার পরও অনেক দাবি রয়েছে। এই অবস্থায় কল্যাণ এদিন যেভাবে জুনিয়র ডাক্তারদের নিশানা বানালেন তা নিয়ে বড়সড় বিতর্ক বাঁধতে বেশি সময় লাগবে না। তবে এটাও ঘটনা, আমজনতারও প্রশ্ন, কর্মবিরতিতে গিয়ে ডাক্তাররাও বা কীভাবে বেতন নিলেন? তাঁদের আরও প্রশ্ন, এবিষয়ে রাজ্য সরকার বা সুপ্রিম কোর্টই বা কিছু বলল না কেন!

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ