‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার’, আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন আচমকা মেজাজ হারান তৃণমূলের(TMC) প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। রাগের মাথায় তিনি টেবিলে আছড়ে ফেলেন কাঁচের জলের বোতল। সেই ভাঙা কাঁচেই তাঁর হাত কেটে যায়। ইতিমধ্যেই সাংসদের হাতে ছ’টা সেলাই পড়েছে। সেই ঘটনার জেরে গেরুয়া শিবিরের(BJP) তরফে কল্যাণকে ওই কমিটি থেকে বরাস্ত করার পাশাপাশি তাঁকে লোকসভা থেকেও সাসপেন্ড করার আর্জিও জানানো হয়েছে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণের দাবি, ‘আমাকে টার্গেট করা হয়েছে, কারণ আমি প্রতিবাদ করি। অসম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোনও আপোষ করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে।’

উল্লেখ্য, গত ২২শে অক্টোবর সংসদের জেপিসি বৈঠকেই ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে গিয়ে ঘটনাটি ঘটেছিল। সেদিন বিজেপি সাংসদদের সঙ্গে তর্ক বাধে তৃণমূল সাংসদের। বিশেষ করে, বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijeet Gangopadhay) সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়াও কল্যাণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে ওই কাঁচের বোতলটি ছোঁড়ার চেষ্টা করেছিলেন। এপ্রসঙ্গে এদিন কল্যাণ বলেন, ‘আমি নিজে আগের দিন রাতে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি।’ নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ একেবারে খাজির করে দিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, ‘এদের ন্যূনতম সৌজন্য নেই। কেউ আমায় জিজ্ঞেস পর্যন্ত করেনি যে কি হয়েছে।’  

তবে এদিনের বক্তব্যে বিজেপি সাংসদ তথা আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের নিশানা করেছেন কল্যাণ। তৃণমূল সাংসদ বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছে। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক।’ যদিও এর প্রত্যুত্তরে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কল্যাণের মন্তব্য অনেকে মেনে নিতে না পারলেও অভিজিৎবাবু যেভাবে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন সেটাকেও অনেকেই সমর্থন করছেন না।

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়