কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল সুব্রত’র, মুখাগ্নি করলেন ভাইপো

বাংলার রাজনীতির আকাশ অন্ধকার, জ্বলজ্বল করতে থাকা বড় নক্ষত্রের পতন হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনীতির আকাশ অন্ধকার, জ্বলজ্বল করতে থাকা বড় নক্ষত্রের পতন হয়েছে। কালীপুজোর দিন প্রয়াত হয়েছেন রাজ্যের অন্যতম জনপ্রিয় নেতা তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় রাজ্যের তরফে। কেওড়াতলা মহাশ্মশানে শেষ হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্য। ভাইপো অঙ্কিত মুখার্জী মুখাগ্নি করেছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহতে। যেহেতু সুব্রত মুখোপাধ্যায় ও ছন্দবাণী মুখোপাধ্যায়ের নিজের কোনও সন্তান নেই তাই মুখাগ্নি করেন ভাইপো। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। শেষ হয়ে গেল এক রসবোধ সম্পন্ন, দক্ষ প্রশাসক মানুষের জীবন।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, বিধায়ক ও মন্ত্রীত্ব সব ছেড়ে রেখেই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন সুব্রত মুখোপাধ্যায়। আজ সারাদিন তাঁর মরদেহ বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। শেষে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে দেওয়া হয় গান স্যালুট। রবীন্দ্রসদনে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত শায়িত ছিল পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। শ্রদ্ধা জানিয়ে ছিলেন বহু মানুষ। বিধায়ক, বিরোধী দলের নেতারা, মন্ত্রী, তারকা থেকে সাধারণ মানুষ। তারপরেই সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মক্ষেত্র বিধানসভায়। সেখানে আধঘণ্টা শায়িত থাকে মরদেহ। শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সমস্ত উপস্থিত বিধায়করা। তারপরেই একডালিয়াতে নিজের বাড়ি হয়েছে তাঁর হাতে গড়া ক্লাবে যায় সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ।

সেখান থেকেই পঞ্চায়েতমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে জানাতে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছায় বহু মানুষ ও সতীর্থরা।

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২