শোকজ করা তিন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু পুরনিগমের

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় শোকজ করা তিন আধিকারিকের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত শুরু করতে চলেছে কলকাতা পুরনিগম। সোমবার ওই তিন আধিকারিককে শোকজ করেছিল কলকাতা পুরনিগম। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছিল। এবার সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ওই আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরনিগম।

পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে তিন জন আধিকারিককে শোকজের নোটিশ ধরানো হয়েছে, সেই তিন জনের মধ্যে রয়েছেন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। এই প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নেওয়া হতে পারে।

রবিবার রাতে গার্ডেনরিচে বহুতল ভেঙে ১০ জনের মৃত্যুর পর সোমবার পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। শহরের সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন কলকাতার মেয়র। ইতিমধ্যে বিল্ডিং বিভাগের একজন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও তিন জন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত ঘোষকে পাঠানো হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শুভম ভট্টাচার্যকেও পাঠানো হয়েছে ওই একই বিভাগে। পাশাপাশি দুজন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস ও তন্ময় কুইল্যাকে টালিনালা ও নগর বিকাশ ভবনে পাঠানো হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু