চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি : আর্থিক তছরূপ মামলায় বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। সোনা পাপ্পুর সূত্র ধরে রবিবার তাকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকে ওই ব্যবসায়ী শারীরিকভাবে ফিট আছে এই সার্টিফিকেট দেওয়ার পর সোমবার দুপুরে ইডি(ED) ধৃতকে আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চায় ইডি। অপরদিকে আদালতে পাল্টা জামিনের আবেদন জানান ধৃত ব্যবসায়ী জয়ের আইনজীবী। সেই আবেদন আদালত খারিজ করে দিয়ে ওই ব্যবসায়ীকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

সোমবার আদালতে শুনানিতে ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করেন ইডির পক্ষের আইনজীবী। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, ধৃত ব্যবসায়ীর ফোন পরীক্ষা করে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। মোবাইল চ্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর সঙ্গে হাওলা যোগ রয়েছে। এমনকি মালয়েশিয়া, ইউকে, দুবাইয়ে অপারেটরদের সঙ্গে ধৃত ব্যবসায়ীর কথোপোকথনের তথ্য পাওয়া গিয়েছে। ইডির আইনজীবী আরও দাবি করেছেন, সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা ব্যবসায়ীর কাছে পাঠানো হয়েছে। এমন তথ্য মিলেছে। এর মধ্যে ৪০ কোটি টাকা একটি এডুকেশন সোসাইটি থেকে এসেছে বলেও প্রমাণ মিলেছে। সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন সময় ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে আসে সেই তথ্য একের পর এক সামনে আসছে।

সন্দেহজনক একাধিক ব্যাংক অ্যাকাউন্টের(Bank Account) হদিশ পাওয়া গেছে। ইডির পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন যদি ওই ব্যবসায়ী জামিন পেয়ে যায় তাহলে তার বিরুদ্ধে যে সকল প্রমাণ পাওয়া গেছে তা নষ্ট হয়ে যাবে। অপরদিকে, জয়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আদালতে দাবি করেন যে, চারটি মামলা উপর ভিত্তি করে ইডির তদন্ত চালাচ্ছে তার একটি চার্জশিটেও ধৃত ব্যবসায়ীর অর্থাৎ তাঁর মক্কেলের নাম নেই। পাশাপাশি তিনি ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। ব্যাঙ্কশাল আদালত দু’পক্ষের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত জামিনের আবেদন নাকচ করে ।আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ধৃত ব্যবসায়ীকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ