Kolkata Police’র ১৭০ জন ASI হলেন Sub Inspector

Kolkata Police’র ১৭০ জন ASI বা Assistant Sub Inspector-কে SI বা দারোগা পদে প্রোমোশন দিল কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। এরমধ্যে ১২ জন আবার মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য প্রশাসনের অন্দরে উর্দিধারী Sub Inspector বা দারোগাদেরই বলা হয় পুলিশ বাহিনীর মূল চালিকাশক্তি। অথচ খাস কলকাতার বুকে গত ১০ বছর ধরে Kolkata Police’র বিভিন্ন থানায় SI বা Sub Inspector কিংবা পাতি বাংলায় দারোগা পদে নিয়োগ বন্ধ ছিল। ফলে থানা থেকে গোয়েন্দা বিভাগ বেশ অসুবিধার মধ্যেই চলছিল। সাইবার, এসসি-এসটি, দেশদ্রোহিতা, দুর্নীতি দমন আইনের মতো গুটিকয়েক মামলা বাদে প্রায় সব ক্ষেত্রেই SI’রা তদন্তকারী অফিসার হিসেবে কাজ করেন। এবার সেই শূন্যস্থান পূরণ করতেই Kolkata Police’র ১৭০ জন ASI বা Assistant Sub Inspector-কে SI বা দারোগা পদে প্রোমোশন দিল কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। এরমধ্যে ১২ জন আবার মহিলা। 

   আরও পড়ুন একা নয় Adeno, বঙ্গে হামলার দোসর আরও ৮ Virus

Kolkata Police’র সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৩০৬ জনকে সরাসরি SI পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই নিয়োগের কাজ শুরু হয়েছে। তবে লিখিত পরীক্ষা, ট্রেনিং, হাতে-কলমে কাজ শেষে এই ৩০৬ জন নতুন অফিসারকে হাতে পেতে ২০২৫ সাল গড়িয়ে যাবে। তার আগে কীভাবে কাজ চলবে সেটা ভেবেই গত ১০ মার্চ লালবাজারে Kolkata Police’র প্রোমোশন সংক্রান্ত বোর্ড বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, Kolkata Police’র ১৭০ জন ASI বা Assistant Sub Inspector-কে SI বা দারোগা পদে Promotion দেওয়া হবে। সেই মতোই বিজ্ঞপ্তি বার হয়েছে। সদ্য সদ্য প্রোমোশন পাওয়া এই SI-দের থানা, গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে।  

আরও পড়ুন Group-C শিক্ষাকর্মীর শূন্যপদে ১০০জনের Counciling ২৩ মার্চ

একই সঙ্গে জানা গিয়েছে, ১০ মার্চের ওই বোর্ড মিটিংয়ে ৪১ জন মহিলা ASI হাজির হয়েছিলেন SI পদে Promotion নেওয়ার জন্য। তবে তাঁদের মধ্যে মাত্র ১২জনের কপালে শিকে ছিঁড়েছে। তেমনই বাকি ১৫৮টি SI পদের জন্য ১৮৮ জন Assistant Sub Inspector উপস্থিত হয়েছিলেন। ঘটনাচক্রে সেদিন বোর্ড ২জন Assistant Sub Inspector-কে ‘আনফিট’ বলে ঘোষণা করে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা