এই মুহূর্তে

এসএসকেএমে নার্সদের আন্দোলন বন্ধ রাখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: বেতন বৈষ্যমের অভিযোগে সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে নার্সদের আন্দোলন। অবিলম্বে এসএসকেএমে নার্সদের আন্দোলন বন্ধ করতেব ও কাজে ফিরতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে আগামী একমাস এসএসকেএমে কোনও আন্দোলন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, ‘মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য অধিকর্তা দাবি-দাওয়া খতিয়ে দেখছেন। ১ মাস সময় লাগবে বিচার-বিবেচনা করে দেখতে। আন্দোলনের ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে, অ্যাম্বুল্যান্স আটকে যাচ্ছে। হাসপাতালের ভিতর মাইকে স্লোগান চলছে।’

বিগত কিছুদিন ধরেই এসএসকেএমের ভিতরেই তাড়স্বরে মাইকে প্রচার করে আন্দোলন চালাচ্ছে নার্সরা। বেতন বৈষম্য, নার্সদের উপর অত্যাচার ও অনিয়মিত বদলি রুখতেই রোগীদের ফেলে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন নার্সরা। এসএসকেএমের রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই ঘটনার মামলায় রাজ্য সরকারের জবাব তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ। এসএসকেএমের মত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ আসেন। নার্সদের দাবি ন্যায় সঙ্গত হলেও কেন মাইক বাজিয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করা হচ্ছে এই দাবি মামলা করে ক্যালকাটা ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন। যার শুনানিতে বৃহস্পতিবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দফতরের সচিবরা পর্যালোচনা করে দেখছেন। এই ভাবনাচিন্তার জন্য ১ মাস সময় লাগবে।

আর সেই বক্তব্যের ভিত্তিতেই আদালত এক মাস আন্দোলন বন্ধ রাখার নির্দেশ দেয়। এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট। শান্তিপূর্ণ আন্দোলনে করলে আপত্তি নেই কলকাতা হাইকোর্টের।

Published by:

Share Link:

More Releted News:

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

আবার রাজপথে মানুষের দুয়ারে মুখ্যমন্ত্রী, যাদবপুর থেকে রোড–শো করে দেবেন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ