বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর একসপ্তাহ। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচার করে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বেশ অনেকটা পিছিয়ে প্রধান বিরোধী দল বিজেপি। তবে যখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন নির্বাচনী জনসভা করতে তখন বঙ্গ–বিজেপির নেতাদের উপস্থিতি রাস্তায় বেশি করে দেখা যাচ্ছে। সুতরাং মানুষ ধরেই নিচ্ছেন বিজেপি কোনওভাবে এই রাজ্যে এলে সরকার চলবে দিল্লি থেকে। তাই সাধারণ মানুষ বিজেপির সভা–সমাবেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর সেটা ভালই টের পাচ্ছেন বিজেপি নেতারা। এই নিয়ে বাংলায় কতগুলি আসন বিজেপি পেতে পারে?‌ এমন প্রশ্ন জেলার নেতা–কর্মীরা করছেন রাজ্য নেতৃত্বের কাছে বলে সূত্রের খবর।

এদিকে এসআইআর পর্বে বিপুল পরিমাণ বৈধ নাগরিকের নাম বাদ যাওয়ায় বিজেপির সংস্রব ছেড়ে বেরিয়ে গিয়েছে বিপুল পরিমাণ সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের দুয়ারে এখন যেতে পারছেন না বিজেপির জেলার নেতা কর্মীরা। যে ইস্তেহার খোদ অমিত শাহ সবার সামনে এনেছেন তা মানুষের কাছে নিয়ে যেতে পারছেন না নেতা কর্মীরা বলে সূত্রের খবর। তার উপর অনুপ্রবেশ এবং রোহিঙ্গা ইস্যু বাংলার মাটিতে জোর ধাক্কা খেয়েছে। কারণ নির্বাচন কমিশন এখনও কতজন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ধরা পড়েছে তা সামনে আনেনি। অথচ নাম বাদ হয়েছে মতুয়া, নমঃশূদ্র, রাজবংশী থেকে সাধারণ হিন্দুরা। যে সংখ্যাটা ৬৩ শতাংশ। যেখানে বিজেপি নেতারা–মন্ত্রীরা বলেছিলেন, কোনও বৈধ হিন্দুদের নাম বাদ যাবে না।

অন্যদিকে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বলেছিলেন এবার বিজেপি ১৭৭ আসন পাবে। যা খারিজ করে দিয়ে খোদ অমিত শাহ বাংলায় দাঁড়িয়ে বলে গিয়েছেন, বিজেপি ১৭০ আসন পাবেন। আর তারপরই তাঁকেই দেখা গিয়েছে, ওই সংখ্যাও সাংবাদিক বৈঠকে দাবি করতে পারেননি। যা দেখে বাংলার মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসবে না। কিছু আসন পেতে পারে। এই পরিস্থিতি অনুধাবন করে জেলার নেতা–কর্মীরা রাজ্য নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করেছে, বিজেপি ঠিক কতগুলি আসন পাবে?‌ যার কোনও সঠিক সংখ্যা জানানো হয়নি। বরং জেলার অনেক নেতা–কর্মীরাই মনে করছেন, এবার ৬০টি আসন বিজেপি পাবে বলে সূত্রের খবর।

তাছাড়া আসন সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে জেলার নেতা–কর্মীরা মনে করছেন বামের ভোট রাম থেকে ফিরে যেতে পারে। আর তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং ডিএ বা মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি সামনে থাকায় তা মোকাবিলা করার কোনও অস্ত্র বিজেপির হাতে নেই। নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্যের এক নেতা বলছেন, ‘‌জেলা থেকে এমন প্রশ্ন উঠেছে ঠিকই। তবে সেটা ৬০ সংখ্যায় আটকে যাবে এমনটা মনে করছি না। তবে প্রার্থী অপছন্দ হওয়া, সংগঠন দুর্বল থাকা এবং মানুষের বিশ্বাস অর্জন করার ক্ষেত্রে খামতি আছে। ফলে ক্ষমতায় বিজেপি আসবে কিনা এখনই হলফ করে বলা যাচ্ছে না।’‌

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির