শীতের মরশুমে দ্বিতীয় শীতলতম দিন কলকাতায়! ১১.৮ ডিগ্রি

সরস্বতী পুজোর বৃষ্টি দিয়েই শীতবাবু এবারের মতো বাংলা থেকে বিদায় নেবেন কিনা তা এখনও জোর গলায় বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে শীত আর বেশি না থাকার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে সেই বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিস্টার উইন্টারের দাপট অব্যাহত বাংলার ক্রিজে। চার ছক্কা হাঁকানোর মতোই বাংলায় নিজের দাপট দেখাছেন শীতবাবু। রবি ভোরে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এবারের শীতের মরশুমে এটাই কলকাতার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। কেননা গত বছরের ডিসেম্বর মাসে শহরের পারা নেমেছিল ১১.২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, শীতবাবুর এমন দাপটা দেখা যাবে আরও দিন দুই। তারপর বুধবার রাত থেকেই বাড়তে শুরু করে দেবে রাতের তাপমাত্রা। পাল্লা দিয়ে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও। একইসঙ্গে শুক্র-শনিবার থাকছে বৃষ্টির আশঙ্কাও। তবে শুধু কলকাতার বুকেই নয়, রবি ভোরে শীতের দাপট দেখা যাচ্ছে জেলাগুলিতেও।  

রবি ভোরে পুরুলিয়ায় পারা ছুঁয়ে ফেলেছে ৫ ডিগ্রি। পানাগড়ে ৭, শ্রীনিকেতনে ৮। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতেও। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সেখান থেকে বাধাহীন ভাবে কনকনে উত্তুরে হাওয়া বঙ্গের দিকে বয়ে ধেয়ে আসছে। তার ফলেই মাঘ মাসে এমন বাঘা শীতের দাপট। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্যগুলিতেও শীতের দাপট ভালই মালুম হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে সেই বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে হবে সেই অকাল বর্ষণ। সরস্বতী পুজোর বৃষ্টি দিয়েই শীতবাবু এবারের মতো বাংলা থেকে বিদায় নেবেন কিনা তা এখনও জোর গলায় বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে শীত আর বেশি না থাকার সম্ভাবনাই বেশি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের