দেশে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে কলকাতা

দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এখন অনেক সরকারি বেসরকারি সংস্থাই বেছে নিচ্ছে কলকাতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলার(Bengal) মুখ উজ্জ্বল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) শহর কলকাতা(Kolkata)। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে দেশের মধ্যে ব্যাঙ্কিং(Banking), বিমা(Insurance) ও আর্থিক ব্যবসার(Financial Services) সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। এই সব ক্ষেত্রে কলকাতার পিছনে পড়ে গিয়েছে মুম্বই, হয়দরাবাদ, ও দিল্লির মতো শহরও। কলকাতা এবং বাংলাকে ঘিরে পূর্ব ভারতের বুকে যে আর্থিক ক্ষেত্রে একটা জোয়ার এসেছে সেটা নানান সমীক্ষার মাধ্যমে আগেই সামনে এসেছে। এবার সামনে এল দেশে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। ওয়াকিবহাল মহলের দাবি, বাংলায় লাল ফিতের ফাঁস এখন অনেকটাই আলগা হয়ে গিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু নীতিও এ রাজ্যে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। সব থেকে বড় ঘটনা হল, এ রাজ্যের সুদৃঢ় আইনশৃঙ্খলা, জনবান্ধব প্রশাসন এবং রাজ্যের মানুষদের মধ্যে আয় বৃদ্ধির ঘটনা এই রাজ্যে বিনিয়োগ টেনে আনছে। 

সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এখন অনেক সরকারি বেসরকারি সংস্থাই বেছে নিচ্ছে কলকাতাকে। আর সেই কারণেই কলকাতায় ভিড় বাড়ছে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক সংস্থাগুলির। সমীক্ষায় দেখা যাচ্ছে, কলকাতার বুকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসা সম্প্রসারণের জন্য নানান সংস্থা যেখানে ১১.৫ শতাংশ নতুন নিয়োগ করেছে, সেখানে মুম্বই ও হয়দারাবাদের মতো শহরে সেই সংখ্যাটা ৯.৬ শতাংশ। দেশের অন্য রাজ্য থেকে কর্মী এনে অফিসে কর্মী বাড়াবার ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতায় যা ১১ শতাংশ তা মুম্বই ও হয়দরাবাদে ৯.৩ শতাংশ। আসলে কলকাতায় যে মেধা ও দক্ষ কর্মী রয়েছে সেটা এখন নানান বেসরকারি সংস্থার নজর টানছে। যে কোনও সংস্থা তাঁদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সবার আগে দেখে কত কম খরচে তা করা সম্ভব। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেই কলকাতা অনেকেরই নজর কেড়ে নিচ্ছে কম খরচের জন্য।

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক