খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারের পর এবার নজরে ওষুধের দোকান! দুর্গাপুজোর আগে শহরজুড়ে চলছে ভেজাল ও নিম্নমানের খাবারের দোকানগুলিতে তল্লাশি। এবার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দিলেন আধিকারিকরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে জাল ওষুধ কোনও অনিয়মের মাধ্যমে সাধারণ ক্রেতাদের ঠকানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

আজ বুধবার বড়বাজারের ওই ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ওষুধ পরীক্ষা করেন আধিকারিকরা। ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখা হয়। পাশপাশি সেগুলি আসল কি না এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কম দামে ওষুধ পাওয়ার আশায় বহু মানুষ বড়বাজারে ওষুধ কিনতে যান। সেই সুযোগে কোনও অসাধু চক্র ক্রেতাদের প্রতারণা করছে কি না, তা নিয়েও সতর্ক প্রশাসন। এর আগে অবশ্য শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। কোথাও উদ্ধার হয়েছে বাসি ও পচা মাংস, কোথাও খাবারের মধ্যে পাওয়া গিয়েছে চুল। আবার কোনও জায়গায় মিষ্টিতে ব্যবহারের অভিযোগ উঠেছে কৃত্রিম রঙের। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন: নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

প্রশাসনের অভিযানে ইতিমধ্যেই কলকাতার প্রায় ৪০ টি রেস্তরাঁ ও দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে খবর। অপরিচ্ছন্নতা, খাবারে রাসায়নিক উপাদান ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের মতো অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপ করা হয়েছে। কয়েকটি দোকানের ঝাঁপও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিয়ম মেনে নতুন করে ফুড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল