‘বাংলায় ডিভাইড অ্যান্ড রুল হয়না’, চেতলায় নমাজ শেষে বললেন মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে পালন হচ্ছে ঈদ-উল আযহা। চেতলা মসজিদে শনিবার নমাজ পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নমাজ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন তিনি। ২৬-এর ভোটে কি হিন্দুভোট প্রসঙ্গে তিনি বলেছেন, প্রকৃত হিন্দু যারা তারা অন্যের ধর্মকে সমানভাবে সম্মান করে। সুতরাং হিন্দুত্বের জিগির তুলে ভোট হয় না। তিনি মসজিদে নামাজ পড়েন, পাশেই দুর্গাপূজা হয়। এটাই সর্ব ধর্ম সমন্বয়ের হিন্দুস্থান। এটাই হচ্ছে বাংলা। এখানে ডিভাইড অ্যান্ড রুল হয়না। এটা শ্রীচৈতন্যের জায়গা।

ঈদের দিনে দেশ ও সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। প্যালেস্টাইনের শান্তি ফিরুক। শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা বন্ধ হোক। পৃথিবীতে যেখানে যত অশান্তি হচ্ছে, সেখানে শান্তি ফিরুক। ভারতেও শান্তি ফিরুক। ভারতের দিকে যাতে কেউ রক্তচক্ষু নিয়ে না থাকাতে পারে সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

ভারত বাংলাদেশ সীমান্তের জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বঙ্গ সফর নিয়ে তাঁর বক্তব্য, টার্গেটে কিছু যায় আসে না। আবকি বার ২০০ পার শ্লোগান দেওয়া হলেও, পগাড় পার হয়ে গিয়েছিল। এবারও চেষ্টা করে লাভ কিছু হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছেন, থাকবেন।

অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির প্রচার প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতের সেনাবাহিনী নিজেদের জীবন বাজি রেখে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোন বড় কিছু নেই। ভারতের সম্মানরক্ষা করেছে দেশের সেনাবাহিনী। তাদের স্যালুট। কৈলাস বিজয়বর্গীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, বিজেপি দলটাই হচ্ছে মহিলা বিদ্বেষী। নারী স্বাধীনতা মানে না। মহিলারা বাংলায় দুর্গার রূপ। এদের অবমাননা করা যায় না।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী