তুঙ্গে পুজোর প্রস্তুতি, যাবতীয় নিয়মকানুন ঝালিয়ে নিতে বুধে বৈঠকে বসছেন নগরপাল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় বাকি আর হাতে গোনা কয়েকদিন। পুজো সুষ্ঠুভাবে হোক তা চাইছেন সকলেই। আসলে প্রতি বছর পুজোর সময় বাড়ে দর্শনার্থীদের ভিড়। অনেকেই ভাবেন ভোর ভোর ঠাকুর দেখে নেবেন, তার ফলে ভিড় কম পাবেন। অথচ ভিড় কিন্তু তখনও কিছু কম হয় না। আসলে সবাই ভাবেন ভোরের দিকে ভিড় কম হবে, ফলে ওই সময়ই ঠাকুর দেখতে বেরোন তাঁরা।

তার ফলে ভিড় হতে শুরু করে। কিন্তু দেখা যায় ভোরের দিকে প্যান্ডেলগুলিতে নিরাপত্তার বালাই বলে কিছু নেই। পুলিশের উপস্থিতি কমে গিয়েছে। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। সেই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন উদ্যোক্তারা। তাঁরা চাইছেন, ভোরের দিকেও মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকুক।

১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পুজো প্রস্তুতি নিয়ে বৈঠক করছে লালবাজার। জানা গিয়েছে সেখানেই পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে এই পুলিশ মোতায়েনের বিষয়ে অনুরোধ রাখবেন শহরের পুজো উদ্যোক্তারা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে হাজির থাকবেন প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তা।  থাকবেন কলকাতা পুরসভার আধিকারিক, সিইএসসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ প্রশাসনের অন্যান্য নানা শাখার প্রতিনিধিরা।

ধনধান্য অডিতোরিয়ামে বুধবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে অনলাইন পারমিট ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশিকা, চাঁদা আদায়ের নিয়ম, প্যান্ডেল নির্মাণের বিধিনিষেধ, বিসর্জন ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। আর সপ্তাহ দুয়েক পেরোলেই তো বেজে আযাবে দুর্গাপুজোর ঢাক। তাই যত দ্রুত সম্ভব এই বিষয়গুলি সারতে চাইছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর অনলাইন পারমিট প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। উদ্যোক্তাদের কথা চিন্তা করেই এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। অনেক সময় শেশ মুহূর্তে উদ্যোক্তাদের এই পারমিট নিয়ে সমস্যায় পড়তে হয়। সেসব যাতে না হয় তার জন্যই এই পদক্ষেপ। আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক নিয়ম না মানা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব