মমতার বাড়ি ঘিরে বিশেষ নজরদারি বলয় গড়ে তুলল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘিরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে সেখানে যাতে কোনো অবাঞ্চিত ঘটনা না ঘটে তার জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স নামানো হয়েছে। হাজরা মোড় থেকে আলিপুর গোপালনগর মোড় পর্যন্ত বিশেষ সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রীট (Harish Chatterjee Street)সহ আশেপাশের অলি গলিতে পুলিশ মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দুটি বাড়ির সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিক্ষোভ অথবা বিজয় মিছিলকে ইত্যাদিকে কেন্দ্র করে যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল রাজ্যে বিজয় মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করেছেন। অন্যদিকে লালবাজার সূত্রে জানা গেছে প্রায় ৭ হাজার পুলিশ ফোর্সকে রাস্তায় নামানো হয়েছে। কলকাতার ২১ টি পয়েন্টের পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ১৩১টি কুইক রেসপন্স টিম(QRT) গোটা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে। লালবাজারে কলকাতা পুলিশের আধিকারিকরা কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন। প্রত্যেক থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের দুপুর থেকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লালবাজারে গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখার অফিসারদের সাদা পোশাকে গোটা শহরে নজরদারির জন্য নামানো হয়েছে। লালবাজার(Lalbazar) থেকে মহিলাদের বিশেষ পুলিশ টিম গোটা শহরে ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। সমস্ত স্কুল কলেজ সোমবার গণনার জন্য বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যের পর থেকে শহরে পুলিশের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে