কোন কোন ভিভিআইপি’র জন্য সবুজ থাকবে ট্রাফিক সিগন্যাল? তালিকা বানাল লালবাজার

লালবাজার সূত্রের খবর, নতুন করে তৈরি করা সেই তালিকায় ১৫ জন ভিভিআইপি রয়েছেন। তার মধ্যে রয়েছেন সাংবিধানিক পদে থাকা ৬ জন ব্যক্তিত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় কোন কোন ভিভিআইপি’র জন্য ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে, তা নিয়ে ধন্দে পড়তে হয় পুলিশকে। এবার এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে একটি তালিকা তৈরি করল লালবাজার। সেই তালিকায় কেবলমাত্র ১৫ জন ভিভিআইপির যাতায়াতের জন্য ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে বলে জানানো হয়েছে।

লালবাজার সূত্রের খবর, নতুন করে তৈরি করা সেই তালিকায় ১৫ জন ভিভিআইপি রয়েছেন। তার মধ্যে রয়েছেন সাংবিধানিক পদে থাকা ৬ জন ব্যক্তিত্ব, চার জন সিনিয়র আমলা, চারজন সিনিয়র পুলিশ অফিসার এবং একজন সংসদ। সাংবিধানিক পদাধিকারী ভিভিআইপিদের মধ্যে রয়েছেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা এবং কলকাতার মেয়র। পাশাপাশি যে সিনিয়র আমলারা তালিকায় রয়েছেন তারা হলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং আলাপন বন্দোপাধ্যায়। পুলিশকর্তাদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের বিশেষ কমিশনার এবং এডিজি (আইন শৃঙ্খলা)। সাংসদ হিসাবে সেই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিষয়টি নিয়ে লালবাজারের এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, এই নতুন তালিকার ফলে একদিকে যেমন ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে তেমনি যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। লালবাজারের কাছে ভিভিআইপিদের তালিকা নির্দিষ্ট করা থাকলে যানজট সমস্যা অনেকটা কমানো যাবে বলে মত তাঁর। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ১৫ জন ভিভিআইপি’র তালিকা কঠোরভাবে মেনে চলার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা মেনেই এবার থেকে ভিভিআইপিদের জন্য সবুজ করতে হবে সিগন্যাল।

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প