উৎসবের মেজাজে পার্ক স্ট্রিট, সতর্ক পুলিশও

কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশকর্মীর পাশাপাশি থাকবেন প্রচুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষের উৎসব শুরু হয় বড়দিন থেকেই। তার আগেই প্রতি বছর সেজে ওঠে কলকাতার ব্যস্ততম রাস্তা পার্ক স্ট্রিট। পাশেই অ্যালেন পার্ক, সেখানেই রাজ্য় সরকারের তরফে অনুষ্ঠিত হল বড়দিনের মূল অনুষ্ঠান। এখানে বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও পানশালাগুলিতে ভিড় জমে বছরের এই সময়টা। ফলে বড়দিনের আগেই পার্কস্ট্রিট রীতিমতো জমজমাট হয়ে ওঠে এ কথা বলাই বাহুল্য়। তবে এখনও করোনার প্রকোপ শেষ হয়নি, তবে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে ঠিকই। এরমধ্যেই বড়দিন এবং বর্ষবরণের উৎসবে ভিড়ভাট্টা চিন্তায় রেখেছে চিকিৎসক মহলকে। কারণ সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে চিকিৎসকদের সতর্কবাণী আগে থেকেই ছিল। এই পরিস্থিতিতে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ভিড়ের চাপ সামাল দিতে বৃহস্পতিবার থেকেই নাজেহাল অবস্থা পুলিশের। তাই সতর্কতামূলক প্রচারের পাশাপাশি সুরক্ষায় বাড়তি নজরদারি রাখছে পুলিশ।

মোটামুটি বড়দিন থেকে নতুন বছরের শুরুর কয়েকটা দিন কলকাতার পার্কস্ট্রিট, ময়দান চত্বর-সহ ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল ও চিড়িয়াখানায় ভিড় থাকে চোখে পড়ার মতো। গত বছর করোনা সংক্রমণ এবং লকডাউনের বিধিনিষেধের জেরে উৎসবের মেজাজ অনেকটাই কম ছিল। তাই চলতি বছর ভিড় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার নমুনা বুধবার থেকেই দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বেড়েছে পার্ক স্ট্রিটে। বিকেল হতেই জমজমাট আকার নিতে চলেছে।

তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশকর্মীর পাশাপাশি থাকবেন প্রচুর মহিলা পুলিশকর্মীও। পার্ক স্ট্রিট-সহ আশপাশের রাস্তা এবং পার্কগুলিতেও বাড়তি পুলিশকর্মী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও পানশালায় বাড়তি নজরদারি রাখছেন গোয়েন্দারা। মোট ১১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়। সিসিটিভিগুলিতেও চলছে কড়া নজরদারি। পাশাপাশি থাকছে থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র। বড়দিনের ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হচ্ছে। রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম।

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র