রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে কলকাতা শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখা এখন লালবাজারের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ কলকাতার বুকে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এবার কড়াকড়ির পথে হাঁটতে চলেছে লালবাজার। তাই এবার আরও বাড়ানো হচ্ছে নজরদারি। একইসঙ্গে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। বিশেষ করে রাতের শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য একাধিক কৌশল নিয়েছে কলকাতা পুলিশ। এবার থেকে রাতের নাকা তল্লাশিতে সরাসরি থাকছেন আইপিএস অফিসাররা।

এদিকে প্রথম দফার ভোট ভালভাবেই মিটেছে। তার উপর নির্বাচন কমিশনের খাঁড়া রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশের চাকরি পর্যন্ত যেতে পারে। এই কথা সংবাদমাধ্যমে শোনার পর থেকেই ব্যাপক আঁটোসাঁটো নিরাপত্তা করছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহরের নানা গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশ ও প্রস্থান পথ এবং সংবেদনশীল এলাকাগুলিতে রাতভর নাকা চেকিং চলছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে দু’‌জন করে আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে নজরদারি আরও নিশ্ছিদ্র করা যায়। পুলিশ কর্তাদের সরাসরি উপস্থিতি পুলিশের নিচুতলার কর্মীদের কাজেও গতি আনছে বলে মত প্রশাসনের।

অন্যদিকে শহর জুড়ে বাড়ানো হয়েছে পেট্রোলিং। র‌্যাফ, কুইক রেসপন্স টিম এবং বিশেষ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। রাতের টহলদারি আরও বাড়ানো হয়েছে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। লালবাজারের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। সন্দেহজনক কিছু নজরে এলেই দ্রুত পদক্ষেপ করছে পুলিশ। শহরে বাইরের লোকজনের অবাধ যাতায়াত রুখতে নানা জায়গায় যানবাহন তল্লাশি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন গাড়ি থামিয়ে কাগজপত্র দেখা হচ্ছে। প্রয়োজনে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া বেআইনি অস্ত্র, নগদ টাকা বা মাদক পাচার ঠেকাতেও এই অভিযান বিশেষ ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনের সময় গুজব রটানো অথবা ভুয়ো খবর ছড়ানো ঠেকাতেও সক্রিয় রয়েছে সাইবার সেল। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালবাজার সূত্রে খবর, শহরকে শান্ত ও নিরাপদ রাখতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটাই প্রধান লক্ষ্য। কলকাতায় নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০