কলকাতা তৃণমূলেরই, কিন্তু ৪৭টি ওয়ার্ডে এগিয়ে বাম-বিজেপি

কলকাতা পুরনিগম তৃণমূলের দখলে, কিন্তু দেখা যাচ্ছে শহর পুরোপুরি তৃণমূলময় নয়। শহরের অন্তত এক তৃতীয়াংশ ওয়ার্ডে অস্তিত্ব আছে বিরোধীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সেই দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বসবাস শহর কলকাতায়। সেই শহরের বুকেই জন্ম তৃণমূলের। জন্মলগ্ন থেকেই তৃণমূলের দাপট দেখা যায় শহর কলকাতার(Kolkata) বুকে। রাজ্যের ক্ষমতায় আসার আগে থেকেই তৃণমূলের দখলে গিয়েছে কলকাতা পুরনিগম(KMC)। ১৯৫২ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত টানা ১৭ বছর কলকাতা পুরনিগম ছিল কংগ্রেসের দখলে। তারপর তা চলে যায় বামেদের দখলে। সেটাও টানা ৩১ বছরের জন্য। ২০০০ সালের জুলাই মাসে কলকাতা পুরনিগমে বামেদের রাজত্বপাটের অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। ৫ বছর বাদে আবারও বোর্ড যায় বামেদের দখলে। কিন্তু ২০১০ থেকে তা আবারও টানা তৃণমূলের দখলেই রয়েছে। সেই হিসাবে তৃণমূল ইতিমধ্যেই কংগ্রেসকে পিছনে ফেলেছে বেশি সময় ধরে কলকাতা পুরনিগম নিজেদের দখলে রাখার ক্ষেত্রে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শহর পুরোপুরি তৃণমূলময় নয়। শহরের অন্তত এক তৃতীয়াংশ ওয়ার্ডে অস্তিত্ব আছে বিরোধীদের। শুধু অস্তিত্ব বললেও ভুল বলা হবে। বলতে হবে আছে তাঁদের দাপট।

একুশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাদেই হয়েছিল কলকাতা পুরনিগমের নির্বাচন। সেই নির্বাচনে  কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ১৩৪টি ওয়ার্ডে। বাকি ১০টি ওয়ার্ড গিয়েছিল বিরোধীদের দখলে। এর মধ্যে বিজেপি পেয়েছিল ৩টি আসন। ৪টি আসন গিয়েছিল বাম-কংগ্রেস জুটির দখলে। ৩টি আসনে জেতে নির্দল প্রার্থীরা। পরে এই ৩ নির্দলই যোগ দেন তৃণমূলে। সেই হিসাবে শহরে জোড়াফুল এগিয়েছিল ১৩৭টি আসনে। কিন্তু লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ফলাফল বলছে এবারে শহরের আর ৭টি ওয়ার্ডে নয়, ৪৭টি ওয়ার্ডে এগিয়ে বিরোধীরা। অর্থাৎ এক-তৃতীয়াংশ আসনে তৃণমূলের দাপট ঠেকিয়ে জয় ছিনিয়ে এনেছে বিরোধীরা। দেখা যাচ্ছে, এই ৪৭টি ওয়ার্ডের মধ্যে বিজেপি(BJP) এগিয়ে ৪৪টি ওয়ার্ডে। বাকি ৩টি ওয়ার্ডে বামেরা। দেখা যাচ্ছে, বিজেপি দক্ষিণ অপেক্ষা উত্তর কলকাতায় থাবা গেড়েছে বেশি। কাশীপুর বেলগাছিয়া বিধানসভার ২টি ওয়ার্ডে, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ৪টি ওয়ার্ডে, জোড়াসাঁকো বিধানসভার ৯টি ওয়ার্ডে, চৌরঙ্গী বিধানসভার ৭টি ওয়ার্ডে এগিয়েছে বিজেপি। কার্যত তাতেই বোঝা যাচ্ছে, দক্ষিণ কলকাতা অপেক্ষা উত্তর কলকাতায় তৃণমূলের চোরাস্রোত কাজ করেছে বেশি।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি