কলকাতার ময়দান চত্বরে শুরু হচ্ছে ট্রামের বিশেষ পরিষেবা :পরিবহনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহর থেকে ট্রাম পরিষেবা উঠে যাচ্ছে না ।রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর দাবি, অতিসত্বর কলকাতার ময়দান চত্বরে ট্রামের(Tram) ঐতিহ্যকে সামনে রেখে এক বিশেষ পরিষেবা চালু হতে চলেছে। শুধু তাই নয়, শহরের যেসব রুটে ট্রাফিকের কোন অসুবিধা থাকবে না ,সেই সব জায়গায় ট্রাম চলবে নিয়মিত ।বামেরা তো নিজেরাই এই রাজ্য থেকে উঠে গেছে। তারা তো শূন্য ।

তারা কি ট্রাম তুলে দেওয়া নিয়ে আন্দোলন করবেন? আজকে বামেদের ট্রাম বাঁচাও কর্মসূচিকে এইভাবেই কটাক্ষ করলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। কলকাতা ট্রামওয়ায়স- র ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ভাবে বামেদের ট্রাম বাঁচাও কর্মসূচিকে কটাক্ষ করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন ঐতিহ্য এবং পরিবেশবান্ধব ট্রাম যাত্রার অনুষ্ঠানে হাজির হন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী(Minister Snehashis Chakraborty), অঞ্জন দত্ত সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। ধর্মতলার ট্রাম ডিপোতে কলকাতা ট্রামের শতবর্ষ উৎসবে ১৮৭৩- ২০২৩ এর ঐতিহ্য বিশুদ্ধ সবুজ বাতাসের গতিশীলতার থিম কে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে শেষে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর আশ্বাস যে ঐতিহ্যবাহী ট্রামকে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে না। তিনি কলকাতাবাসীকে আশ্বাস দিয়ে বলেন, ট্রাম নিজের ঐতিহ্য বহন করে চলবে। তবে রাস্তার অভাবে অনেক রুট বন্ধ করার জন্য কলকাতা পৌর সংস্থা এবং কলকাতা পুলিশের সঙ্গে কথা বলা হবে। তার পরেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিন পরিবহনমন্ত্রী বলেন কলকাতায় মাত্র ৩% রাস্তা রয়েছে।

অথচ মহারাষ্ট্রে ১৮ এবং দিল্লিতে ১০% রাস্তা রয়েছে। ফলে যেসব রুটে কলকাতার ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত না হয়ে থাকে, সেই সব জায়গায় ট্রাম চলবে। তিনি বলেন, আমরা কলকাতা ময়দান চত্বরে হেরিটেজ ট্রাম শীঘ্রই চালু করব । অনুষ্ঠানে হাজির অভিনেতা ও প্রযোজক অঞ্জন দত্ত বলেন, কলকাতাকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো শহর বলে মনে করি। কারণ তিলোত্তমা নিজেই একটা ইতিহাসকে বহন করে। তিনি বলেন, একটা শহর দাড়িয়ে থাকতে পারে একটা স্থাপত্যর ওপরে। সেটা যেকোনো জিনিস হতে পরে। ট্রাম নতুন জিনিসের মধ্যে দিয়েও এখনও চলছে। এটা কলকাতার চারিতের মধ্যে রয়েছে বলে জানান তিনি। আর এক বিখ্যাত নাট্যকার মনোজ মিত্র ট্রামের প্রতি তার অভিজ্ঞতা এবং বিভিন্ন ঘটনার কথা জানান। তিনি বলেন ,একসময় ট্রামে কি ভাবে পেন চুরি হত। এদিন একটা সুসজ্জিত ট্রামের যাত্রা শুরু হয়। যেটা শহর জুড়ে ঘুরে ট্রামের ঐতিহ্য কে তুলে ধরে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?