আগামী ৫ মে থেকে রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হবে । ২ মে রাত থেকে বৃষ্টির গতিবেগ বাড়তে পারে। তবে ৫ মে থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কারণ যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ বঙ্গে তৈরি হয়েছিল কেটে যাবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে একই সঙ্গে ঝড়ো হাওয়া বইছে ও তার পাশাপাশি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। উত্তরপ্রদেশের (Uttarpradesh)দক্ষিণ-পশ্চিম দিকে এবং ছত্রিশগড়ের উপর যে দুটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তা দুর্বল হয়ে গিয়েছে। পূর্ব বাংলাদেশের উপর অপর একটি ঘূর্ণবর্তা সৃষ্টি হয়েছে। যার দরুন আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিংয়ের দু একটি জায়গায় ও কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal)হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

একই সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও ঝড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। কিন্তু ৪ মে’র মধ্যে এই দুর্যোগ কেটে যাবে। আগামী ৫ মে থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের আশা ফের তাপমাত্রা বৃদ্ধি হলে থান্ডার স্ট্রম এক্টিভিটির পরিস্থিতি তৈরি হবে। সোমবার কলকাতায় মেঘলা আকাশ থাকার দরুন স্বাভাবিক তাপমাত্রা থেকে দিনের তাপমাত্রা আরো নির্মমুখী হয়। এদিন কলকাতায় (Kolkata)হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে।

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা