মাঝ আকাশে হৃদযন্ত্র বিকল, আক্রান্ত রোগীকে নতুন জীবনদান সহযাত্রী মহিলা চিকিৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে দিন দিন বাড়ছে হৃদরোগ আক্রান্তের সংখ্যা। আট থেকে আশি কম বেশি সকলেই ভুগছেন হৃদরোগে । এই আবহে আচমকাই  মাঝ আকাশে কলকাতা থেকে দিল্লিগামী বিমানের মধ্যে হার্ট ফেলিওর হয়ে যায় বিকানিরের বাসিন্দা এক মহিলার। আর সেইসময় বিমানের মধ্যে ছিলেন কলকাতার এক মহিলা চিকিৎসক। তাঁর তৎপরতায় নতুন জীবন পেলেন আক্রান্ত রোগী।

সূত্রের খবর, মাঝবয়সি  ওই মহিলা কলকাতা থেকে উড়ান শুরু হ‌ওয়ার মিনিট ১৫ পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। প্রচণ্ড ঘামতে থাকেন তিনি ।  আর সেইসময় বিমানে তিনি একাই ছিলেন। তবে ওই মহিলার এমন অবস্থা দেখে এগিয়ে আসেন এক সহযাত্রী।  যিনি পেশায় ছিলেন কলকাতার এক চিকিৎসক স্মিতা মৈত্র । তিনি বুঝতে পেরেছিলেন উচ্চ রক্তচাপের রোগী ওই বিমানযাত্রী মারাত্মক ‘হাইপারটেনসিভ হার্ট ফেলিওর’-এর শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা শুরু করে দেন।

অন্যদিকে  রাঁচি এয়ারপোর্টে ওই বিমানযাত্রীর মুমূর্ষু অবস্থার কথা জানিয়ে দেন ওই চিকিৎসক। এরপর বিমান রাঁচিতে জরুরি অবতরণ করলে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর। একথায় বলা যায়, সহযাত্রী চিকিৎসকের তৎপরতায়  প্রাণ বাঁচল হৃদরোগে আক্রান্ত মহিলার।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…