‘আনন্দরাম বাপু’, রাজ্যপালের নয়া নামকরণ কুণালের

সিভি আনন্দ বোস বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নতুন নাম দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে সাংবাদিক বৈঠক করেন সিভি আনন্দ বোস। এরপর তৃণমূলের তরফে রাজ্যপালের সমালোচনায় সরব হন কুণাল। সিভি আনন্দ বোসকে এদিন ‘আনন্দরাম বাপু’ বলে সম্বোধন করেন তৃণমূল নেতা।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটের আগে হিংসার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সমালোচনায় সরব হন। সিভি আনন্দ বোস বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে।’

রাজ্যপালের এহেন মন্তব্যের পরে সুর চড়ান তৃনমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল বিজেপি-র দালাল, বিজেপি-র এজেন্ট। রাজ্যপালের কিছু মনে হলে তিনি কমিশবকে চিঠি দিতে পারেন, রিপোর্ট পাঠাতে পারেন দিল্লিতে। তা না করে, ভোটের প্রচারের শেষ দিনে, সব দল যখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত, উনি বিজেপি-র হয়ে প্রচার করলেন। উনি যে রাজনীতি করছেন, তা আরও একবার প্রমাণিত হল। উনি যে প্রবচন দিলেন আজ, তাতে আশারাম বাপুর মতো ওঁকে আনন্দরাম বাপু বলতে ইচ্ছে করছে। রাজনীতিই করছেন যখন, ভোটে দাঁড়ালেন না কেন? ১১ জুলাইয়ের পর উনি মুখ দেখাতে পারবেন না। বাক্স-প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন।’

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা