কেন্দ্রের টাকা খরচ করা প্রসঙ্গে স্মৃতি ইরানিকে পাল্টা কুণালের

কুণাল ঘোষ শনিবার বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) কেন্দ্রের টাকা রাজ্য সরকার খরচ করেনি বলে শাসকদলকে নিশানা করেছেন। শনিবার বিজেপির দলীয় কার্যালয়ে বসে এই মন্তব্য করেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবির পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল ঘোষ শনিবার বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন।

শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হয়েছে তা খরচ করতে পারেনি রাজ্য সরকার। বিজেপি নেত্রীর এমন দাবির পর পাল্টা কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে একথা বলছেন স্মৃতি। তাঁর অভিযোগে কোনও সারবত্তা নেই। আদৌ কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করা হয়েছে কিনা, সে হিসাব সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা নির্দিষ্ট সময়ে দিয়ে দেবেন।’

প্রসঙ্গত ১০০ দিনের কাজ-সহ আবাস যোজনায় কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীরা। সেই আবহে কলকাতা সফরে এসে রাজ্য সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝান বিজেপি নেত্রী। কেন্দ্রের বাজেট নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। বিরোধীরা বলছে, এই বাজেটে গরীব মানুষের জন্য কোনও দিশা দেখানো হয়নি। কেন্দ্রের বাজেট সাধারণ মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনোয় জিনিসপত্রের দাম কমানো নিয়ে কোনও দিসা দেখানো হয়নি। সেখানে বাজেটের সমর্থনে ঢাক পেটাতে রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০