মোদির অটল পেনশন যোজনায় ভরসা মমতার বাংলার, নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডার

মমতার দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার সাহস যুগিয়েছে বাংলার মেয়েদের। ওই প্রকল্পে পাওয়া টাকার একটা অংশই বিনিয়োগ হয়েছে মোদির অটল পেনশন যোজনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর মান রাখল বাংলা(Bengal)। মোদির মুখে হাসি ফোটালেন মমতার রাজ্যের বাসিন্দারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) হাত ধরে দেশে চালু হয়েছে অটল পেনশন যোজনা(Atal Pension Yojna)। ১৮ বছর বয়স থেকে শুরু হয়ে ৫৯ বছর বয়স পর্যন্ত সময়সীমায় অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করা যায়। ১৮ বছর বয়সে শুরু করলে মাসিক অথবা ত্রৈমাসিক কিংবা বার্ষিক প্রিমিয়ামের অঙ্কও সবথেকে কম হয় এই প্রকল্পে। ২০২১ সালে পেনশন যোজনায় গ্রাহক বেড়েছিল ৯২ লক্ষ। ২০২২ সালে নতুক করে গ্রাহক হয়েছেন আরও ১ কোটি ২০ লক্ষ। এক বছরে এটা রেকর্ড বৃদ্ধি। এই প্রথম এই যোজনায় কোনও বছরে এক কোটির বেশি গ্রাহক হল। এটা যদি মোদি সরকারের এই প্রকল্পের সাফল্য হয়, তাহলে বলতেই হয় এই সাফল্যের পিছনে একটা বড়সড় ভূমিকা রয়েছে বাংলার। কেননা কেন্দ্রের তথ্যই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যের মহিলারাই দেশে মধ্যে সব থেকে বেশি এই প্রকল্পে নাম লিখিয়েছেন। সবথেকে বেশি মহিলা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে যে রাজ্যে থেকে সেটি হল, পশ্চিমবঙ্গ। আবার পুরুষদের মধ্যেও যে সব রাজ্য এগিয়ে আছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে সেখানেও দেখা যাচ্ছে তৃতীয় নম্বরেই রয়েছে বাংলা।

আরও পড়ুন বাংলার অষ্টমির বাউন্সারে কুপোকাত খোদ প্রধানমন্ত্রী

অটল পেনশন যোজনায় সর্বোচ্চ সংখ্যক গ্রাহক হওয়ার ক্ষেত্রে দেশে যে ৫টি রাজ্য এগিয়ে আছে সেগুলি হল –  উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। এই প্রকল্পে এখন যত গ্রাহক আছেন তার মধ্যে ৮২ শতাংশই বেছে নিয়েছেন মাসে মাত্র এক হাজার টাকার প্রকল্প। মাত্র ১১ শতাংশ মানুষ বেছে নিয়েছেন মাসে ৫ হাজার টাকা পেনশন প্রকল্পকে। এই প্রকল্পে সবথেকে বেশি গ্রাহক অন্তর্ভুক্ত হয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সের। মোট গ্রাহকদের তুল নায় সেটা ২৮ শতাংশ। ২৫ থেকে ৩০ বছর বয়সি গ্রাহক সংখ্যা ২৫ শতাংশ। ৩৫ বছরের বেশি গ্রাহকের সংখ্যা ১১ শতাংশ। তবে প্রশ্ন হচ্ছে বাংলা থেকেই কেন দেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পে নাম লিখিয়েছেন? বিশেষজ্ঞদের অনুমান, এর পিছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar)। মমতাকে টেক্কা দিতে বিজেপি যেমন এই প্রকল্পকে যতটা বেশি সম্ভব প্রচার করেছে, মানুষকে প্রকল্পে অংশ নেওয়ার জন্য এগিয়ে আসতে বলেছে তেমনি মমতার হাত ধরে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে মাসে ৫০০ বা ১০০০ টাকা করে পাচ্ছেন তাঁরা ভবিষ্যতের কথা ভেবেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। কেননা এই প্রকল্পের সর্বনিম্ন মাসিক প্রিমিয়াম মাত্র ৪২টাকা। এই সামান্য অর্থ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাওয়া টাকা থেকে বাঁচিয়ে ফের অটল পেনশন যোজনায় বিনিয়োগ করেছেন বাংলার মেয়েরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের