‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের জেরে এ বার কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে বিজেপির অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার নামে ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছে বিরোধী দল।

বিহারের পটনায় একটি নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ান খাড়গে। তাঁর বক্তব্যের পরেই সরব হয় বিজেপি। গেরুয়া শিবিরের নেতাদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই বিরোধিতায় প্রধানমন্ত্রীর পরিবারকে টেনে আনা উচিত নয়। এই ধরনের মন্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলেও অভিযোেগ বিজেপির। খাড়গের মন্তব্যের জেরে কংগ্রেস সভাপতি এবং রাহুল গান্ধীকে একযোগে নিশানা করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই ধরনের মন্তব্য দলের রাজনৈতিক ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিজেপি নেতার কটাক্ষ, বিরোধী দল হিসেবে মানুষের সামনে কার্যকর রাজনৈতিক বক্তব্য তুলে ধরার পরিবর্তে কংগ্রেস নেতারা বিতর্কিত মন্তব্যে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। বিজেপির তরফে খাড়গের মন্তব্যের সমালোচনা করা হলেও কংগ্রেসের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী আবহে এই বিতর্ক দুই দলের পারস্পরিক আক্রমণকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা মেরে ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি, বিনা ভয়েই বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর