হাতিয়ার বাঙালি অস্মিতা, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি অস্মিতাকে যে তিনি হাতিয়ার করতে চান সোমবারের ধর্মতলায় শহিদ তর্পণের সভা থেকে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা বিরোধী হিসাবে আখ্যা দিয়ে যেমন তীব্র আক্রমণ করেছেন, তেমনই হুঙ্কার ছেড়েছেন, ‘বাংলা ভাষার উপরে চলা সন্ত্রাস বন্ধ না হলে ফের ভাষা আন্দোলনে নামবেন।’ এর পরেই তিনি ঘোষণা করেন, ‘আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল হবে। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভাষা আন্দোলন চলবে।’  রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বাঙালির আবেগকে হাতিয়ার করেই আগামী বিধানসভা ভোটে ফের বাজিমাত করতে চাইছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী।’

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তার আগে এদিনই ছিল শেষ একুশে জুলাই। শহিদ তর্পণের সভায় শুরু থেকেই বিজেপি আর কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বিজেপি সরকারকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে মমতা বলেন, ‘বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। বাংলায় কথা বলা বাংলাভাষীদের উপরে নির্যাতন নামিয়ে এনেছে।  নির্বাচনের আগে গত মে মাসে বিভিন্ন রাজ্যে সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এক হাজারের উপর লোককে কাউকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে। বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না! কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে ওরা ঠিক করে দেবে?’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা রয়েছে। ওই প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূলের সর্বময় নেত্রী বলেন, ‘বিজেপির এক জন নেতা বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। মোট কত রোহিঙ্গা? আপনি এত জনকে বাংলাতেই বা পেলেন কোথায়?’

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তার বিষয়টি যে তিনি সহজে ছেড়ে দেবেন না, তার ইঙ্গিত দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। সুভাষ বসু স্বাধীনতার সময়ে বাংলা ভাষাতেই ‘’জয় হিন্দ’ শ্লোগান দিয়েছিলেন। জাতীয় সঙ্গীত ‘জনগণ..’ বাংলা ভাষাতেই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা? মনে আছে ২১ জুলাইয়ের কথা? আমি যা শুরু করি, তা শেষ না করে ছাড়ি না। দরকারে বাঙালি হেনস্তার বিরুদ্ধে আন্দোলন দিল্লি নিয়ে যাব। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?