প্রয়াত সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের স্ত্রী

বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫। বেশ কয়েকদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যর স্ত্রী রত্না ভট্টাচার্য। বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫। বেশ কয়েকদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। কলকাতাতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ পত্নী বিয়োগের খবর নিজেই দেন বাম নেতা।

শিলিগুড়ি হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর গত বৃহস্পতিবার রত্নাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবনতির কথা গত ২১ অক্টোবর নিজের ফেসবুকে ওয়ালে জানিয়েছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা। এদিন স্ত্রীর মৃত্যুর পর স্মৃতিচারণা করতে গিয়ে ফেসবুকে অশোক ভট্টাচার্য লেখেন, ‘কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনসঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য।’

শুধুমাত্র প্রাক্তন মেয়র বা মন্ত্রী স্ত্রী নয়, সিপিএম নেতৃত্বের কাছে রত্না ভট্টাচার্যের আরও একটি পরিচয় লড়াকু নেত্রী হিসাবেও। সেই কথাও উঠে আসে অশোক ভট্টাচার্যের ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু। আমার সহধর্মিনী বলে বলছি না, উনি ছিলেন একজন প্রকৃত ভাল মেয়ে, একজন উদার, নমনীয় ব্যক্তি। যিনি সবাইকে ভালোবাসতে পারতেন। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওনার নিজের মধ্যে কোনও দিন কোনও রকম ঔদ্ধত্ব ছিল না।’ খেলাধূলাও ভালবাসতেন খুব। সিপিএম নেতা জানিয়েছেন, ‘নিজের পরিচয়ও সেইভাবে কাউকে দিতেন না। বহু মানুষ, বহু রাজনীতিবিদ, বহু খেলোয়াড়ের সঙ্গে আমার স্ত্রী ভালো সম্পর্ক ছিল। অনেক খেলোয়াড়রা তাঁকে নিজের কাকিমা বলে মনে করতেন।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6