Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সিপিএমের

রাজ্য সিপিএম নেতৃত্বের অভিমত, রাজ্য সরকারই কো-অর্ডিনেটরদের পদে বসিয়েছে। তাঁরা শাসকদলের লোকজন। সেই কো-অর্ডিনেটররা যখন ভোটের ময়দানে লড়তে নামছে, তখন তাঁদের বদলে অন্য কাউকে এই পদে বসানো হোক। কিন্তু কাউন্সিলররা যদি এই পদে থাকেন, তা ভোটারদের প্রভাবিত করার সমান হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির পরে এবার বামেদের পালা। তাঁরাও এবার আদালতে দৌড় দিতে চলেছে পুরনির্বাচন নিয়ে মামলা ঠুকতে। তবে বিজেপি যেমন পুরভোটের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করেছিল, বামেরা কিন্তু সেই দাবি নিয়ে আদালতে যাচ্ছেন না। তাঁদের দাবি ভিন্ন। বামেদের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কো-অর্ডিনেটরদের বেআইনি ভাবে কলকাতা পুরনিগমের কো-অর্ডিনেটর পদে রেখে দিয়ে ভোট করানো হচ্ছে। কলকাতার পুরনিগমের প্রতিটি ওয়ার্ডে যারা কো-অর্ডিনেটর পদে রয়েছেন তাঁরা যেমন বিগত সাড়ে ৬ বছর ধরে ক্ষমতা ভোগ করেছেন তেমনি পদে থেকেই অনেকে ভোটেও লড়ছেন। বাম শিবিরের আশঙ্কা এই যারা কো-অর্ডিনেটর পদে থেকে ভোটে লড়ছেন তাঁরা নিজ নিজ এলেকায় ভোটে ব্যক্তিগত প্রভাব খাটাবেন। সেই সম্ভাবনা ঠেকাতেই মামলা দায়ের করতে চাইছে বামেরা। 

এই বিষয়ে সিপিএম নেতা কল্লোল মজুমদারের বক্তব্য, ‘২০২১ সালের মার্চ মাসের ২০ তারিখ নির্বাচন কমিশন সার্কুলার দিয়ে, কো-অর্ডিনেটরদের না রাখার বিষয়ে বলেছিল। তখনও সম্পূর্ণ ভাবে ভোট বাতিল হয়নি। আমরা জোরের সঙ্গে দাবি তুলব, চিঠিপত্র দিচ্ছি, না হলে আইনের পথে যাব। এই নির্বাচন কখনও এই বেআইনি ভাবে প্রশাসক, কো-অর্ডিনেটর রেখে এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতে হবে। না হলে আমরা দেশের আইনের কাছে যাব।’ এই বিষয়ে রাজ্য সিপিএম নেতৃত্বের অভিমত, রাজ্য সরকারই এক নির্দেশিকা দিয়ে এই কো-অর্ডিনেটর পদের কথা তুলে ধরেছিল। এই পদে যাঁরা বসেছেন, হয় তাঁরা বিদায়ী জনপ্রতিনিধি কিংবা শাসকদলের বেছে নেওয়া লোকজন। সেই কো-অর্ডিনেটররা যখন ভোটের ময়দানে লড়তে নামছে, তখন তাঁদের বদলে অন্য কাউকে এই পদে বসানো হোক। কিন্তু কাউন্সিলররা যদি এই পদে থাকেন, তা ভোটারদের প্রভাবিত করার সমান হবে। সেটা দ্বিচারিতা।

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা