চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চালু হচ্ছে প্রথম শ্রেণির কামরাযুক্ত লোকাল ট্রেন, কবে থেকে?

নিজস্ব প্রতিনিধি : এবার শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে। রবিবার প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে চালু করা হবে। পূর্ব রেলের তরফে এই কথাই জানানো হয়েছে। প্রথম শ্রেণির এই কামরা মাতৃভূমি লোকাল ট্রেনে যুক্ত করা হচ্ছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রানাঘাট থেকে প্রথম শ্রেণির কামরা মাতৃভূমি লোকাল চালু করা হবে। এই মাতৃভূমি লোকালের সূচনা করবেন সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে প্রথম এই ধরনের কামরা যুক্ত করা হচ্ছে।

রানাঘাট-শিয়ালদহ শাখার কোন কোন মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হচ্ছে, সেবিষয়ে অবশ্য পূর্ব রেলের তরফে কিছু জানানো হয়নি।তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানাঘাট-শিয়ালদহ শাখার দুটি মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, প্রথম শ্রেণির কামরায় থাকছে গদির আসন। মেঝেতে কার্পেট পাতা হয়েছে। ট্রেনের কামরায় বিভিন্ন ছবি আঁকা হয়েছে। তবে দ্বিতীয় শ্রেণির কামরা বিশিষ্ট লোকাল ট্রেনের থেকে প্রথম শ্রেণির কামরা বিশিষ্ট লোকাল ট্রেনের ভাড়া বেশি। গত নভেম্বর মাসে রেলের তরফে একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করলে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত ভাড়া পড়বে ৯০ টাকা। সেক্ষেত্রে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত দুরত্ব যেহেতু বেশি, তাই ভাড়া বেশি পড়বে বলে রেল সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ