মোদি-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আবারও বার্তা মমতার

মমতা আবারও বার্তা দিলেন মোদি-বিজেপির বিরুদ্ধে লড়াই করার। সঙ্গে কড়া বার্তা দিলেন কংগ্রেসকেও। এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি, সেটা চলবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশকে কংগ্রেস(INC) মুক্ত করার ডাক দিয়ে দক্ষিণ ভারত(South India) থেকেই মুছে গিয়েছে বিজেপি(BJP)। কর্ণাটকে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে মোদি(Narendra Modi) ব্রিগেডকে। যদিও সেই হার থেকে বিন্দুমাত্র শিক্ষা নেওয়ার কোনও ইচ্ছাই নেই গেরুয়া শিবিরের। কেননা সোমবারও তাঁরা জানিয়েছে, কর্ণাটকের হারের জন্য দায়ী সে রাজ্যের দলীয় নেতৃত্ব। এই হারের পিছনে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা কারও কোনও ভূমিকা নেই। এই যখন অবস্থা তখন এটা ধরেই নেওয়াই ঠিক হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যেভাবে বিজেপি নেতৃত্বকে বিদ্ধ করেছেন, দম্ভ-ঔদ্ধত্য-এজেন্সি রাজনীতিকার হিসাবে সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। সোমবার সেই মমতাই আবারও বার্তা দিলেন বিজেপি ও মোদির বিরুদ্ধে লড়াই করার।

আরও পড়ুন কেন্দ্র থেকে রাজ্যের বকেয়া এনে দিলে আরও ৩ শতাংশ DA, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ফের মোদি ও বিজেপি বিরোধী লড়াইয়ের বার্তা তুলে ধরেন। সেই সঙ্গে প্রত্যক্ষ ভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও কড়া বার্তা দেন। তিনি বলেন, ‘বিজেপিকে হারাতে হলে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে। যে যেখানে শক্তিশালী সে সেখানে ফাইট দিক। বাংলায় যেমন আমরা রয়েছে, কংগ্রেসও যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেস লড়ুক। যেমন ২০০টি আসনে। কিন্তু যেখানে অন্যরা শক্তিশালী সেখানে তাঁদের লড়তে দিতে হবে। এমন যেন না হয় যে আমি কর্নাটকে ওদের সাপোর্ট দিলাম আর ওরাই আমার নামে লাগাতার বলে যাবে।’

আরও পড়ুন মাত্র ৫ মাসেই বন্ধ বন্দে ভারত এক্সপ্রেস, ধাক্কা মোদির

বস্তুত বাংলার বুকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চিরকাল মমতা বিরোধী অবস্থান ধরে রেখেছে। নিত্যদিন মমতা ও তৃণমূলেকে আক্রমণ করে বিবৃতি দিয়ে চলেছে। অধিকাংশ সময়েই সেই বিরোধিতার সুর মিলে যায় বিজেপির সঙ্গে। এবার সেই প্রসঙ্গকেই মমতা সামনে নিয়ে এলেন। কার্যত বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে যেভাবে আক্রমণ শানিয়ে চলেছে তার জেরে তিনিও বাধ্য হবেন জাতীয় স্তরের রাজনীতিতে কংগ্রেসকে এড়িয়ে চলতে। ঠিক যেভাবে কর্ণাটকের ফলাফল সামনে আসার পর তিনি কন্নড়ভূমের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, বিজেপিকে নিশানা বানিয়েছেন, কিন্তু একটি বারের জন্যও নিজের মুখে কংগ্রেসের নাম আনেননি। রাহুল গান্ধির নামও নেননি। শুভেচ্ছাও জানাননি।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে