চোরের মায়ের বড় বড় কথা! বিজেপিকে আক্রমণ মমতার

‘আমরা ৯০ হাজার কোটি টাকারও বেশি কেন্দ্রীয় সরকারের থেকে পাই। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু রাজ্যকে টাকা দেয় না।’ কেন্দ্রকে আক্রমণ মমরতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় বসে বিজেপি(BJP) সহ কেন্দ্র সরকারকে তুমুল আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার ছিল রাজ্যের ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট(State Budget) পেশের দিন। সেই দিনই বিধানসভায় নিজের ঘরে বসে গেরুয়া শিবিরকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ছত্রে ছত্রে তিনি এদিন তুলে ধরেছেন কীভাবে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার বাংলাকে বঞ্চনা করে চলেছে। তিনি এদিন বলেন, ‘আমরা ৯০ হাজার কোটি টাকারও বেশি কেন্দ্রীয় সরকারের(Central Government) থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, কিন্তু তার ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু রাজ্যকে টাকা দেয় না। কেন্দ্র এখনও দুর্যোগ বাবদ প্রাপ্য মেটায়নি। ঘূর্ণিঝড় বুলবুলের সময়কার ৬ হাজার ৩৩৪ কোটি টাকা, আম্ফানের সময়কার ৩২ হাজার ৩১০ কোটি টাকা এবং যশের জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪ হাজার ২২২ কোটি টাকা পায় রাজ্য। কিন্তু কোনওটাই ওরা দেয়নি।

একই সঙ্গে মমতা এদিন আক্রমণ শানিয়ে বলেছেন, ‘আবার বলছে, গ্যাস-পেট্রোলের দাম বাড়বে। ইকোনমি ফেল করেছে। মানুষের হাতে পয়সা নেই। আমরা মানুষের হাতে পয়সা পৌঁছে দিচ্ছি। একমাত্র বেঙ্গল পেনশন দেয়। বিজেপির নেতাদের জানতে হবে। সোফায় বসে জ্ঞান দেয়। বিজেপির কোনও রাজ্য পেনশন দেয় না। চোরের মায়ের বড় বড় কথা। কথায় কথায় বলে কেন্দ্র দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে কেন্দ্র? এখান থেকে জিএসটির টাকা নিয়ে যাচ্ছে। অথচ আমাদের ভাগটাই আমরা পাচ্ছি না। ইনকাম ট্যাক্স রাজ্য থেকে নিয়ে যায়। কাস্টমস, সেস নিয়ে যায় রাজ্য থেকে। ১০০ শতাংশ টাকা কেন্দ্র তুলে নিয়ে গিয়ে আমাদের ৪০-৪৫ শতাংশ বিভিন্ন প্রকল্পে দেয়। গায়ের জোরে কেন্দ্র বলছে আমরা টাকা দেব না। ওটা তো আমাদের প্রাপ্য। ৯০ হাজার কোটি টাকারও বেশি টাকা পাব আমরা। চোরের মায়ের বড় গলা! কেন্দ্র তো মাছের তেলে মাছ ভাজে।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের