‘শ্রমশ্রী’ প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার, তৃণমূল স্তরে নেমে কাজ করবে শ্রম দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকদের জন্য সমষ্টি প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কার্যকর করতে এবার আসরে নামছে শ্রম দফতর। বৃহস্পতিবার থেকে সেই কাজ শুরু করছে এই দফতরের আধিকারিকরা।

শ্রমশ্রী নামে একটি পোর্টালের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পোর্টালের মাধ্যমে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নতুন প্রকল্পের অধীনে আনা হবে। পোর্টাল চালু হতে আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, পোর্টাল শুরু হলে পরিযায়ী শ্রমিকদের যুক্ত করার কাজ শুরু হবে। কিন্তু ইতিমধ্যে যারা অন্য রাজ্য থেকে বাড়িতে ফিরে এসেছে, অফলাইনে তাদের এই প্রকল্পের অধীনে নিয়ে আসার কাজ শুরু হচ্ছে।

জেলায় জেলায় দফতরের আধিকারিকরা শিবিরের আয়োজন করেছেন। মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক এখন বাড়িতে ফিরেছেন। তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হচ্ছে। এই কাজ শুরু করতে দেরি করতে চায় না শ্রমদফতর। তাই বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। যেসকল পরিযায়ী শ্রমিকরা চলে এসেছেন তাঁদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করার কাজ শুরু হচ্ছে।

ভিনরাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার অধিবেশন শেষে কলকাতায় ফেরার পর বিশেষ কর্মসূচি হবে বলে জানা যাচ্ছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে।

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বলা হয়েছে, যারা ফিরে আসবেন তাদের প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। অভিযোগ, বাংলায় কথা বললে হেনস্থা শিকার হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাবে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের ‘শ্রমশ্রী ‘(Samashree) প্রকল্প তাই চালু করা হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকরা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রতিমাসে তাদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ