দিল্লির সরকার কর্মসংস্থান চায় না: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, ‘এজেন্সি রাজ’ চলছে। আরও বলেন, যখন দেশ জুড়ে বেকারত্ব সমস্যা তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্যাশ্রী-দুর্গাপুজো-শিক্ষা থেকে সংস্কৃতি ও পর্যটন, সবেতেই বাংলা দখল করেছে বিশ্বসেরার মুকুট। বলেন, ‘উৎকর্ষ বাংলা‘ নাম আক্ষরিক অর্থেই সার্থক। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ১১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মঞ্চ থেকেই তিনি ‘বেকারত্ব’ ইস্যুতে আক্রমণ করেন বিজেপি শাসিত কেন্দ্রকে। সেই সঙ্গে চাকুরি প্রার্থীদের উদ্দেশ্যে বার্তাও দেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

এদিন কেন্দ্রকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, দিল্লির সরকার কর্মসংস্থান চায় না। তারপরেই তিনি বলেন, ‘এজেন্সি রাজ’ চলছে। বলেন, যখন দেশ জুড়ে বেকারত্ব সমস্যা তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। এমএসএমই’তে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ। বলেন, আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি হচ্ছে এই রাজ্যেই। আরও বলেন, দেউচা পচামি প্রকল্পে হচ্ছে ১ লক্ষ কর্মসংস্থান।

শিল্পক্ষেত্রে একাধিক কর্মসংস্থান ও বিনিয়োগের সম্ভাবনা র‍য়েছে জানিয়ে তিনি বলেন, শিল্পক্ষেত্রের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। কোনও অভিযোগ থাকলে তা জানানো যাবে সেখানে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আরও ৭ হাজার জনের হাতে খড়গপুর থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

যারা এখনও উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষার কোর্স করেননি তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী জব ফেয়ারের জন্য উদ্যোগ নেওয়ার। তিনি জানান, খড়গপুরের পরে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, দুর্গাপুর। শিলিগুড়িতেও কর্মমেলা অনুষ্ঠিত হবে। সেখান থেকে চাকরি পাবেন প্রায় ৩০ হাজার জন। 

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন