Loading live market data...
Loading active stocks...
Connecting...

Breaking: আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, বুকের সমস্যা নিয়ে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে রয়েছেন গণেশ। হাসপাতালে নিজের ভাইকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই হাই সুগারের সমস্যা ছিল গণেশের। রবিবার আচমকাই বুকে ব্যথা হয়। তারপরেই এসএসকেএমে নিয়ে যাওয়া হয় গণেশ বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে অনেকেই সুব্রত ব্যানার্জী নামেই চেনেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছয় ভাইয়ের মধ্যে পঞ্চমতম হলেন গণেশ। আপাতত এসএসকেএমে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। 

চলতি বছরেই বড় অঘটন ঘটে গিয়েছিল মুখ্যমন্ত্রীর পরিবারে। তাঁর ভাই অসীম বন্দ্যোপাধ্যায় ওরফে কালী ব্যানার্জী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। দীর্ঘ এক মাস মেডিকায় ভর্তি থেকেও মারণরোগের সঙ্গে লড়াইয়ে হার মানেন অসীম বন্দ্যোপাধ্যায়। এদিকে শনিবার আচমকাই বুকে ব্যথা হয় গণেশ বন্দ্যোপাধ্যায়ের, তারপরেই রবিবার এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। একাধিক পরীক্ষা করা হয় গণেশ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর চিকিৎসার জন্য মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির অদ্যাপক সরোজ মণ্ডল-সহ তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই। আগামিকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করার সম্ভাবনা রয়েছে। তবে তা নির্ভর করবে তাঁর শারীরিক পরিস্থিতির উপর।

রবিবার বিকেলেই ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল