আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল জমানায় আদিবাসী উন্নয়নে বেড়েছে বরাদ্দ, দাবি মমতার

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতায় এসে আদিবাসী ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। আর সেখানে গিয়ে    বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি যোগদান করেন । কলকাতা সহ  রাজ্য জুড়ে পালিত হচ্ছে সার্ধ শতবর্ষ উৎসব । শুক্রবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে  ২৩ নভেম্বর পর্যন্ত  ।

এদিন আদিবাসী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন,’ আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরতেই রাজ্যের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই  সবাই মিলে মিশে থাকুক। আগামী দিনে আদিবাসী উন্নয়নের জন্য  বরাদ্দ বাড়তে চলেছে। শুধু তাই নয় আদিবাসী  পড়ুয়াদের জন্য তৈরি হবে ৩১০টি হস্টেল।‘

পাশাপাশি মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন ,’ আগে আদিবাসীদের জমি কেড়ে নিত অনেকেই। তবে এখন আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারে না । জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। আমরা চাই জঙ্গলের অধিকার জনজাতির হাতে থাকা উচিত। কেন্দ্রীয় সরকারের উচিত সারনা-সারি ধর্মকে স্বীকৃতি দেওয়া।‘ অন্যদিকে জন্মবার্ষিকী মঞ্চ থেকেই  এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী  তুলে দেন ধামসা, মাদল।  আবার ক্রীড়াক্ষেত্রে তাঁদের অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গর্ব করে বলতে পারি আগামীদিনে এরা অলিম্পিক জিতবে।‘ একথায় বলা যায়,  এদিন আদিবাসী সম্প্রদায়ের যাতে উন্নয়ন হয় তা নিয়ে বেশ উদ্যোগী ভুমিকা নেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ