মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে পা মমতার, তাজ্জব আধিকারিকেরা

নজরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরেই তিনি পা রেখেছেন নবান্নে। যদিও চিকিৎসকেরা তাঁকে বাড়িতে ১০দিন বিশ্রাম নিতে বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর জেদের কাছে হার মানে সবাই। তাঁর সাহসকে কুর্ণিশও জানায় সবাই। তাঁর মনের জোর অনেককেই চমকে দেয়। রাজপথ থেকে তিনি লড়াই করে আন্দোলন করে উঠে এসেছেন বাংলার মসনদে। ২৬ দিনের টানা অনশন একমাত্র তিনিই করে দেখাতে পেরেছিলেন বাংলার গণতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে। সেই তিনি গতকালও বেড়িয়ে পড়েছিলেন বাড়ির বাইরে। চলে গিয়েছিলেন গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের পরিদর্শনে। দিয়েছেন স্বজন হারানো মানুষদের এবং এলাকাবাসীদের পাশে থাকার আশ্বাস। কেননা তিনিই তো পারেন সবাইকে আগলে রাখতে মায়ের মতো। অনুস্থ হয়েও, আহত হয়েও। মাথায় ব্যান্ডেজ নিয়েই তিনি এদিন চলে এলেন নবান্নে। নজরে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন দুপুরেই তিনি পা রেখেছেন নবান্নে(Nabanna)। যদিও চিকিৎসকেরা তাঁকে বাড়িতে ১০দিন বিশ্রাম নিতে বলেছিলেন।

কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal)। কপালে তাঁর ৩টে ও নাকে পড়েছে ১টি সেলাই। তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। তারপরেও গতকাল মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে এলাকা পরিদর্শনে চলে গিয়েছিলেন। এদিন চলে এসেছেন নবান্নেও। চিকিৎসকেরা(Doctors) তাঁকে সম্পূর্ণ বিশ্রামে(Rest) থাকতে বলেছিল। কিন্তু তাঁর অদম্য জেদের কাছে সবাইকে হার মানতে হয়। চিকিৎসকদেরও হার মানতে হয়েছে। তাঁদের পরামর্শ শিকেয় তুলে রেখে মঙ্গল দুপুরে মমতা চলে এসেছেন নবান্নে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে যে খবর আপাতত সূত্র মারফত মিলছে তাতে জানা গেছে, প্রাথমিক ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। এখন আগের থেকে বেশি স্থিতিশীল। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই সেলাই কাটা হতে পারে তাঁর।

তবে তাঁর এই নবান্নে চলে আসা নিয়ে অবাক নয় তৃণমূলের নেতাকর্মী থেকে সমর্থক মায় সাংসদ থেকে বিধায়ক ও মন্ত্রীরা। কেননা এটাই তো মমতা, বাংলার অগ্নিকন্যা। বারবার চোট পেয়েছেন, তারপরও বার বার প্রতিকূল পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আঘাত নিয়েই ছুটে গিয়েছেন মানুষের কাছে। মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে করে যাবেন বলেও তিনি অঙ্গীকারবদ্ধ করে রেখেছন নিজেকে। হ্যাঁ এটাই মমতা ব্যানার্জী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই পরীক্ষা করার পর মাথার সেলাই কাটা হতে পারে। এদিন নবান্নে কাজ সেরে বাড়ি ফিরে বিশ্রাম নেবেন তিনি। খুব শীঘ্রই বার হবেন ভোটের প্রচারে।

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন