আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর জি কর কাণ্ডে মৃত পড়ুয়ার মাকে ফোন, উদ্বিগ্ন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছে   মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। আর তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। এই আবহে এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন বিকেলেই নিহত তরুণীর  পরিবারের সঙ্গে তিনি  যোগাযোগ করেছেন । জানা গিয়েছে, ওই তরুণীর পরিবারের  ওপর  তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় পুলিশের ওপর ভরসা রাখার কথাও তিনি বলেছেন। 

অন্যদিকে শুক্রবার ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছেন  গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। ইতিমধ্যেই সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বিজ্ঞপ্তি জারি করেছেন। তাদের দাবি, হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করাতে হবে। শুধু তাই নয় এই ঘটনার জন্য আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল, সুপার সহ শীর্ষ পদাধিকারিদের পদ থেকে অপসারণের দাবি উঠেছে। অন্যদিকে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর  প্রতিবাদে শুক্রবার কর্মবিরতির ডাক দিয়েছে  জুনিয়র ডাক্তারেরা। ইতিমধ্যেই ডাক্তারির পড়ুয়ার   অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে  হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিহত ওই মহিলা চিকিৎসক হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কাজ করেছেন। শুক্রবার সকালে   হাসপাতালের কর্মীরাই দেখতে পান মহিলা  চিকিৎসকের দেহ।  সেই সময় তাঁর শরীরের মধ্যে ছিল না কোন পোশাক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই চিকিৎসক  দেহে আঘাতের চিহ্ন রয়েছে।  চিকিৎসকের বন্ধুদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। আবার কেউ বলছে তাঁকে ধর্ষণ করা হয়েছে। কার্যত মহিলা চিকিৎসক পড়ুয়াকে  নিয়ে শুরু হয়েছে  ধোঁয়াশা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ