‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিতেই ফের একবার ‘এক দেশ, এক ভোট’ এর বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক দেশ, এক ভোট’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি জানিয়ে হুঙ্কার ছুড়েছেন, ‘সংসদে এ সংক্রান্ত বিল পেশ হলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ‘

২০১৯ সালে লোকসভা ভোটে দ্বিতীয়বার ক্ষমতায় জেতার পরেই ‘এক দেশ, এক ভোট’ এর ধুয়ো তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর যুক্তি হল, ‘ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে।’ চলতি বছর লোকসভা ভোটেও দেশের উন্নয়নের স্বার্থে ‘এক দেশ, এক ভোট’ এর পক্ষে সওয়াল করেন তিনি। তবে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এতদিন চুপচাপ ছিলেন প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি নেতারা। তবে আচমকাই এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল আনার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র।

প্রথম থেকেই মোদি তথা বিজেপি নেতৃত্বের ‘এক দেশ, এক ভোট’ পরিকল্পনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয়  মন্ত্রিসভা ‘এক দেশ, এক ভোট’-কে ছাড়পত্র দেওয়ার পরেই ফের গর্জে উঠেছেন তিনি। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘বিশেষজ্ঞ এবং বিরোধী দলের নেতারা ‘এক দেশ, এক ভোট নিয়ে উদ্বেগ জানালেও ফের একবার সেই মতামতের উপরে বুলডোজার চালাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’। তৃণমূল সুপ্রিমো আরও লিখেছেন, ‘এটি কোনও সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয়। এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ, যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে।’ মোদি সরকারের উদ্যোগের কঠোর বিরোধিতা করার ইঙ্গিত দিয়ে মমতা লিখেছেন, ‘আমাদের দলের সাংসদরা এই জনবিরোধী বিলের কঠোরভাবে বিরোধিতা করবেন। বাংলা কখনওই দিল্লির একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথানত করেনি, করবেও না। এই লড়াই স্বৈরতন্ত্রের কবল থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই!’

সোমে রাস্তায় বেরোলে পাবেন না ওলা-উবের

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা