চোপড়ার ঘটনায় দোষী বিএসএফ আধিকারিকদের শাস্তি দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের খোঁড়া নিকাশিনালায় পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে চোপড়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। দোষীদের কেউ যাতে পার পেয়ে না যান তা নিশ্চিত করুক।’

শুধু তাই নয়, সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বিজেপির হয়ে রাজনীতি করার মতো বিস্ফোরক অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘মুর্শিদাবাদের একটি মসজিদের ইমামকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে এসে বেধড়ক মারধর করেছে বিএসএফ জওয়ানরা। সীমান্তবর্তী এলাকায় গরিব গ্রামবাসীদের মধ্যে ত্রাণ বিলির নামে গেরুয়া রঙের ব্যাগে করে জিনিসপত্র দেওয়া হচ্ছে। বিএসএফের হয়ে প্রচার চালাচ্ছে।’ এর পরেই ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বিএসএফের কাজ হলো দেশের সীমান্ত পাহারা দেওয়া। সীমান্ত রক্ষা করা। তারা কেন বিজেপিকে রাজনৈতিক ফায়দা তোলার সুবিধা করার জন্য কাজ করবেন? কেন গেরুয়া রঙের ব্যাগে ত্রাণ বিলি করবে?’ এদিন বিএসএফের গেরুয়া রঙের ব্যাগে ত্রাণ বিতরণের একটি ছবিও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পরে ওই ছবি বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেন তিনি।

উল্লেখ্য গত সোমবার বিএসএফের নিকাশিনালায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় চার শিশু। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিনই রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চোপড়ায় যাওয়ার অনুরোধ জানান তৃণমূলের প্রতিনিধিদল। পরে তৃণমূলের প্রতিনিধিরা জানান, ‘রাজ্যপাল চোপড়ায় যাবেন বলে কথা দিয়েছেন।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট