‘১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব’, আশ্বাস মমতার

১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব। ১০ লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়া কোনও ব্যাপারই নেই। দাবি তথা আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট(Panchayat Election) চলে গিয়েছে। মাস ৬ বাদেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের(General Election 2024) দামামা। ঠিক তার আগে এদিন অর্থাৎ সোমবার কলকাতার(Kolkata) ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) মঞ্চ থেকে রাজ্যে বেকার যুবক-যুবতীদের সামনে বড়সড় কর্মসংস্থানের আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তাই নয়, তিনি এদিন মিজোরামের ঘটনা প্রসঙ্গ টেনে এনে বার্তা দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্যও। বার্তা গিয়েছে, সেই সব আন্দোলনকারীদের কাছেও যারা গত দেড় দুই বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। আদালতে মামলার জট কাটিয়ে যাতে দ্রুত চাকরি দেওয়া যায় তার জন্য এদিন মুখ্যমন্ত্রী নতুন এক প্রস্তাবও রেখেছেন। বার্তা দিয়েছেন, ইংরাজি ও কম্পিউটার না জানা মানুষদের বিনামূল্যে তা শিখিয়ে দেবে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যে চাকরির অভাব নেই। কিন্তু নিয়োগ করতে পারছি না। কেউ না কেউ আদালতে মামলা করে দিচ্ছে। তাতে আটকে যাচ্ছে। কিন্তু আগামী দু-তিন বছরে আমরা ১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব। ১০ লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়া কোনও ব্যাপারই নেই। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বিভিন্ন শিল্পে তাঁদের নিয়োগ করা হবে। ৩ মাসের মধ্যে পুলিশে ৮,০০০ লোক নেওয়া হবে। বানতলায় পাঁচ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। হাওড়ায় আরও দু’লক্ষ। দেউচা পাঁচামিতে আরও এক লক্ষ মানুষ চাকরি পাবেন। শিক্ষক পদে ২৪ হাজার শূন্যপদ আছে। সেখানেও নিয়োগ হবে। এখানে বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়েছে। ওরাই সব মামলা করাচ্ছে। আপনারাই বলে দিন না কোন পদ্ধতিতে পরীক্ষা হবে? দরকার হলে বিচারকের অধীনে পরীক্ষা হোক, আমার আপত্তি নেই। কিন্তু চাকরি তো হবে। বিচারপতির কমিটির তত্ত্বাবধানে হোক, কোনও সমস্যা নেই আমার। যাঁরা ইংরেজি শিখতে চান, যাঁরা কম্পিউটারের ট্রেনিং করতে চান, তাঁদের জন্য জেলায়-জেলায় কেন্দ্র তৈরি করা হয়েছে। চাকরি বাঁধা একেবারে।’

এরপরেই মুখ্যমন্ত্রী চলে আসেন মিজোরামের দুর্ঘটনা প্রসঙ্গে ও পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে। তিনি বলেন, ‘বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করলে গেলে তাঁর সরকারের কিছু করার নেই। এখানে সব করে দিয়েছি। ব্যবসার টাকাও দেব বলেছি। তা-ও কেউ বাইরে গেলে আমি কী করতে পারি? বাংলা তো শিক্ষায় এক নম্বর। তা-ও বাইরে পড়তে যান অনেকে। যেতেই পারেন। মিজোরামে বাংলার শ্রমিকদের যে নিয়ে গিয়েছিল তাঁকে ডাকা হবে। অনেকেই আছেন যারা কমিশন পাওয়ার লোভে ভুল বুঝিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে চলে যাচ্ছেন। এবার এদের আর ছেড়ে কথা বলা হবে না। পরিযায়ী শ্রমিকদের বলবো, দুয়ারে সরকারে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করুন। বাংলা ছেড়ে যাবেন না। আমরাই আপনার কাজের ব্যবস্থা করে দেব।’

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী