চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত নির্বাচনের আগে Grievance Cell জোরদার করছেন মমতা

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের অভাব-অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নবান্নে(Nabanna) তাঁর কার্যালয়েই খুলেছিলেন Grievance Cell। সাধারণ মানুষ এই Grievance Cell-এ টোল ফ্রি নম্বর, ই-মেইল, এসএমএস মারফত অভিযোগ জানাতে পারেন। আমজনতাকে এই পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার ‘স্কচ পুরষ্কার’ও পেয়েছে। এবার সেই Grievance Cell-কেই পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে আরও জোরদার করে তুলছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে। এর জন্য ৭জন WBCS অফিসারকে বিভিন্ন দফতর ও জেলা থেকে এই সেলে আনা হচ্ছে। এরজন্য ইতিমধ্যেই রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বিজ্ঞপ্তি জারি করেছে।

আরও পড়ুন অভিষেক কী জানেন, ১৬ কোটির দেনায় ডুবে Daimond Harbour পুরসভা

জানা গিয়েছে, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলা থেকে তিনজন Deputy Magistrate এবার থেকে Grievance Cell-এ থাকবেন OSD হিসাবে। এর পাশাপাশি কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরেরও  একজন OSD-কে Grievance Cell-এ আনা হচ্ছে। সেই সঙ্গে রাজ্য সরকারের ৩টি দফতরের বিশেষ সচিব, যুগ্ম সচিব, যুগ্ম কমিশনার পর্যায়ের আধিকারিককে Grievance Cell-এ আনা হচ্ছে। এই তিন আধিকারিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে Grievance Cell-এর সঙ্গে যুক্ত থাকবেন। Grievance Cell-এ পঞ্চায়েত, মহিলা ও শিশু কল্যাণ দফতর সংক্রান্ত বহু অভিযোগ আসে। এই কারণে ওই দু‌ই দফতরের আধিকারিককে আনা হয়েছে Grievance Cell-এ। যেহেতু Grievance Cell-এ জাতিগত সার্টিফিকেট পাওয়া নিয়েও অভিযোগ আসে, তাই সেই সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও আনা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ